প্রকাশিত: ০৯/০৭/২০১৮ ৭:৩৯ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ১২:৫৭ এএম


হুমায়ুন রশিদ,টেকনাফঃ
টেকনাফের হোয়াইক্যং সীমান্ত পয়েন্ট দিয়ে বিয়ার জাতীয় মাদকের চালান খালাস করে রাতে পাচারের সময় কোস্টগার্ড জওয়ানেরা অভিযান চালিয়ে বিপূল পরিমাণ বিয়ারসহ ট্রাক জব্দ করেছে।

জানা যায়, গত ৮জুলাই রাত সোয়া ৮টারদিকে বাংলাদেশ কোস্টগার্ড পূর্বজোনের বাহারছড়া আউট পোস্ট সিজি ষ্টেশনের জওয়ানেরা মাদকের চালান পাচারের গোপন সংবাদের ভিত্তিতে বাহারছড়া-হোয়াইক্যং পাহাড়ী ঢালাপথে অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় একটি মিনি ট্রাকসহ ৫শ ৫০ ক্যান আন্দামান গোল্ড বিয়ারসহ পিকআপটি জব্দ করে। জব্দকৃত বিয়ার ও ট্রাকের আনুমানিক বাজার মূল্য ১২ লক্ষ ৭৫ হাজার টাকা। এই ব্যাপারে একটি মামলা দায়েরের পর জব্দকৃত বিয়ার ও পিকআপ টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

এদিকে বিভিন্ন আইন-শৃংখলা বাহিনীর মাদক বিরোধী অভিযানের মধ্যেও তুলাতলি, উলুবনিয়া, খারাইগ্যাঘোনা, হোয়াইক্যং কোনাপাড়া, লম্বাবিল, ঊনছিপ্রাং, কাঞ্জরপাড়া, মিনাবাজার, নয়াবাজার ও খারাংখালী পয়েন্টে জিইয়ে থাকা মাদক চোরাকারবারী চক্র এসব চালান এনে পাহাড়ী আস্তানায় মওজুদের পাশাপাশি সরবরাহ করে আসছে দীর্ঘদিন ধরে।

পাঠকের মতামত

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ দফারোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য সময়োপযোগী প্রস্তাবনা : শাহজাহান চৌধুরী

দীর্ঘদিন ধরে রোহিঙ্গা জনগোষ্ঠীর বিপুল উপস্থিতির কারণে কক্সবাজারের উখিয়া-টেকনাফে জনজীবনে নানা ধরনের চাপ তৈরি হয়েছে। ...

উখিয়ায় চট্টগ্রামের বিভাগীয় কমিশনারসীমান্তে পাচার ঠেকাতে কঠোর মনিটরিংয়ের নির্দেশ

কক্সবাজার সীমান্তে সার, সিমেন্ট, ভোজ্যতেলসহ নির্মাণসামগ্রী পাচার রোধে কঠোর মনিটরিংয়ের নির্দেশ দিয়েছেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ...

উখিয়ায় শ্মশানের সীমানাপ্রাচীর ভাঙচুর, দুর্গাপূজার আগে স্থানীয় সনাতনী সম্প্রদায়ের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক

কক্সবাজারের উখিয়া সদরের দারোগা বাজার কেন্দ্রীয় মহাশ্মশানের সীমানাপ্রাচীরের প্রায় ১৫ ফুট অংশ রাতের আঁধারে ভেঙে ...

উখিয়ায় সহকারী শিক্ষকদের জ্যেষ্ঠতা তালিকায় অনিয়ম ও তথ্য গোপনের অভিযোগ

কক্সবাজারের উখিয়ায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের সম্মিলিত পূর্ণাঙ্গ জ্যেষ্ঠতা (গ্রেডেশন) তালিকা প্রণয়নে ব্যাপক অনিয়ম ...