প্রকাশিত: ২৩/০৭/২০২০ ৪:৫৩ পিএম

রিদুয়ানুর রহমান:
টেকনাফ কেরনতলী থেকে বিপুল পরিমান বিদেশী মদ ও বিয়ার ক্যানসহ এক রোহিঙ্গা মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন, র‌্যাব-১৫। উদ্ধারকৃত মাদকের মূল্য আনুমানিক ১ লক্ষ টাকা প্রায়।

র‌্যাব-১৫ কক্সবাজার এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি আবদুল্লাহ মোহাম্মদ শেখ সাদী সাক্ষরিত প্রেস নোটে জানান, বুধবার (২২ জুলাই) রাত ১০টা ১৫ এর সময় গোপণ সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৫ কক্সবাজার এর একটি চৌকস অভিযানিক দল টেকনাফ সদর ইউপিস্থ কেরনতলী থেকে এই মাদক ব্যবসায়ীকে আটক করে৷

তিনি জানান, আটক আসামীর সাথে থাকা ২ টি বস্তা তল্লাশী করে সর্বমোট ২০ (বিশ) টি বিদেশী মদের কাঁচের বোতল (হুইস্কি) এবং ৪০ (চল্লিশ) ক্যান বিয়ার উদ্ধার করা হয়। ব্যাপক জিজ্ঞাসাবাদে আসামী স্বীকার করে দীর্ঘদিন যাবৎ বিদেশী মদ ও বিয়ারের ব্যবসা করে আসছে।

আটক মাদক ব্যবসায়ী হলেন হৃীলা জাদিমুড়া ক্যাম্প-২৭ এর আব্দুল হাকিমের পুত্র মোহাম্মদ আরেস (২২) (রোহিঙ্গা)

গ্রেফতারকৃত আসামী ও উদ্ধারকৃত মালামাল পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান র‍্যাব-১৫ এর এ কর্মকর্তা।

পাঠকের মতামত

কক্সবাজারে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক শাখা থেকে গ্রাহকের ৩৩ লক্ষাধিক টাকা উধাও -থানায় জিডি

কক্সবাজারের ঈদগাঁও বাসস্টেশনস্থ ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি (ইউসিবি) ঈদগাহ শাখা থেকে এক গ্রাহকের হিসাব থেকে ...

উখিয়ায় ইয়াবা উদ্ধার নিয়ে রহস্য, পুলিশের বিরুদ্ধে আত্মসাতের অভিযোগ

বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টা। কক্সবাজারের উখিয়ার খ্যাংখালী স্টেশন পেরিয়ে কিছুটা সামনে একটি ব্যাটারিচালিত অটোরিকশা থামায় ...