প্রকাশিত: ২২/০৮/২০১৯ ৯:০৮ এএম

উখিয়া নিউজ ডেস্ক::
কক্সবাজারের টেকনাফে হোয়াইক্যংয়ে বিজিবির সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে দুই রোহিঙ্গা নিহত হয়েছে। সেসময় ঘটনাস্থল থেকে ৫০ হাজার ইয়াবা ও অস্ত্র উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার (২২ আগস্ট) ভোররাতে হোয়াইক্যংয়ের উলুবনিয়া নাফনদী পয়েন্টে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, কুতুপালং রোহিঙ্গা শিবিরের মৃত সৈয়দ হোসেনের ছেলে মো. সাকের (২২) ও টেকনাফের মুচনী রোহিঙ্গা শিবিরের মোহাম্মদ আলীর ছেলে নুরুল আলম (৩০)।

টেকনাফের ২ বিজিবির উপ-অধিনায়ক মেজর শরীফুল ইসলাম জোমাদ্দার এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, নাফনদী দিয়ে ইয়াবার একটি চালান প্রবেশের খবর পেয়ে তারা অভিযানে যান। বিজিবির অবস্থান টের পেয়ে গুলিছুড়লে আত্মরক্ষার্থে বিজিবিও গুলি চালায়। পরে ঘটনাস্থল থেকে দুইজনের মৃতদেহ, অস্ত্র ও ইয়াবা উদ্ধার করা হয়।

পাঠকের মতামত

লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে কক্সবাজারের অধিকাংশ বেসরকারি হাসপাতাল

কক্সবাজারে লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে অধিকাংশ বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। জেলার তালিকাভুক্ত ১৮০টি ...

পালংখালীর ১নং ওয়ার্ডে ইউপি সদস্য পদে সিরাজের প্রার্থিতা ঘোষণা, দোয়া ও সমর্থন কামনা

কক্সবাজারের সীমান্তঘেঁষা উখিয়া উপজেলার ৫নং পালংখালী ইউনিয়ন পরিষদের ১নং (কাস্টমস) ওয়ার্ড থেকে আসন্ন ইউনিয়ন পরিষদ ...

অষ্টাদশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষায় সিভিল জজ হলেন উখিয়ার রিদুয়ান

অষ্টাদশ বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষায় সিভিল জজ/জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন কক্সবাজারের উখিয়া উপজেলার ...