প্রকাশিত: ১৩/০৪/২০১৭ ১২:৫৩ পিএম

উখিয়া নিউজ ডটকম::

কক্সবাজারের টেকনাফে ইয়াবা পাচারকা
রীদের সঙ্গে বিজিবি সদস্যদের গোলাগুলিতে জাহেদা খাতুন (৫০) নামে এক নারী নিহত ও চারজন গুলিবিদ্ধ হয়েছেন।

বৃহস্পতিবার সকালে টেকনাফ উপজেলার শাহপরীর দ্বীপের নাফ নদীর মোহনায় এ ঘটনা ঘটে। এ সময় বিপুল ইয়াবাসহ একটি নৌকা জব্দ করেছে বিজিবি।

জাহেদা খাতুন মিয়ানমারের মংডু শহরের কালু মিয়ার স্ত্রী। গুলিবিদ্ধ হয়েছেন মিয়ানমারের মংডু শহরের মোহাম্মদ তৈয়ুবের স্ত্রী রশিদা খাতুন (২৫), একই এলাকার মৃত আবু জাহেরের স্ত্রী মজুমা খাতুন (৪৯), মকবুল আহমদের পুত্র মোহাম্মদ কাসেম (৭০) ও টেকনাফের শাহপরীর দ্বীপের আবদুল গফ্ফারের পুত্র মোহাম্মদ শফিক (২০)।

বিজিবির কক্সবাজার সেক্টরের কমান্ডার কর্নেল রকিবুল হক জানান, নৌকায় ইয়াবা নিয়ে বাংলাদেশে প্রবেশের সময় বিজিবি সদস্যরা মাদক ব্যবসায়ীদের চ্যালেঞ্জ করে। এ সময় তারা বিজিবি সদস্যদের লক্ষ্য করে গুলি ছোড়ে। বিজিবি সদস্যরাও পাল্টা গুলি করে। এতে এক নারী নিহত ও চারজন আহত হন। হতাহতরা টেকনাফ হাসপাতালে রয়েছে। বিস্তারিত পরে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে।

পাঠকের মতামত

রোহিঙ্গাদের দক্ষতা উন্নয়নে ৪৬ কোটি টাকায় পরামর্শক নিয়োগের অনুমোদন

চট্টগ্রাম বিভাগে আশ্রয়দানকারী স্থানীয় জনগোষ্ঠী এবং জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের (রোহিঙ্গা) দক্ষতা উন্নয়ন, সামাজিক সুরক্ষা ...

রোহিঙ্গা ক্যাম্পে নিষেধাজ্ঞা উপেক্ষা করে ব্রডব্যান্ড ইন্টারনেট

সরকারি বিধিনিষেধ থাকলেও কক্সবাজারের উখিয়া-টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে দ্রুতগতির ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহারের অভিযোগ দীর্ঘদিনের। অনুসন্ধানে উঠে ...

হলদিয়াপালং ইউনিয়ন বিভাজন পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন

কক্সবাজারের উখিয়ার হলদিয়াপালং ইউনিয়ন বিভাজনের প্রস্তাব পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় জনসাধারণ। এতে বক্তারা ...

ডাক্তারি পরীক্ষা ছাড়াই অস্ত্রোপচারে কলেজছাত্রীর মৃত্যু

ফরিদপুরে একটি বেসরকারি হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষা ছাড়াই অ্যাপেন্ডিসাইটিসের অস্ত্রোপচার করার পর আয়েশা আফরিন (১৭) নামে এক ...
Single Page Footer