উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ১৭/১০/২০২২ ১২:৩৪ পিএম

কক্সবাজারের টেকনাফের সাবরাংয়ে এক বিকাশ এজেন্টের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (১৭ অক্টোবর) সকাল ৯টার দিকে সাবরাং উচ্চ বিদ্যালয়ের পাশ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত আব্দুর রহমান (৩৫) সাবরাংয়ের নয়াপাড়া এলাকার মৃত ইয়াছিনের ছেলে। পেশায় তিনি বিকাশের এজেন্ট ছিলেন।

নিহতের ভায়রা ওমর ফারুক বলেন, আব্দুর রহমানকে রাতে বন্ধুদের সঙ্গে মোবাইলে লুডু খেলতে দেখেন এলাকার লোকজন। কিন্তু রাতে বাড়ি না ফেরায় খোঁজ-খবর নিতে গিয়ে খবর আসে তার মরদেহ পাওয়া গেছে। পরে আব্দুর রহমানের স্ত্রী গিয়ে তাকে শনাক্ত করলে পুলিশ মরদেহ উদ্ধার করে।

বিষয়টি নিশ্চিত করে টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান জানান, রাতের কোনো এক সময় আব্দুর রহমানকে হত্যা করা হয়ে থাকতে পারে। সকালে খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করেছে।

তিনি আরও জানান, আব্দুর রহমানকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। ময়নাতদন্তের জন্য মরদেহ কক্সবাজার সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।

পাঠকের মতামত

স্ত্রীর লাশ বাড়িতে রেখে মসজিদে গেলেন আজান দিতে, নামাজরত অবস্থায় মুয়াজ্জিনের মৃত্যু

জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক তুলারামপুর ইউনিয়নের সন্তান শিহাবুর রহমান শিহাব জানান, মালিডাঙ্গা গ্রামের রোমান মোল্যার ...

উখিয়ায় জমি দখলের চেষ্টা, ভুক্তভোগীকে ‘মাদক কারবারি’ বানিয়ে অপপ্রচারের অভিযোগ

কক্সবাজারের উখিয়ায় জমি দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে নিজের ভাইয়ের বিরুদ্ধে থানায় লিখিত ...

অনির্দিষ্টকালের জন্য রিয়াদের ফ্লাইট স্থগিত করল বিমান

‘অনিবার্য পরিচালনগত কারণ’ উল্লেখ করে অনির্দিষ্টকালের জন্য ঢাকা-রিয়াদ-ঢাকা রুটের ফ্লাইট স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। ...

দুই রোহিঙ্গার এনআইডি তৈরিবিএনপি নেতাসহ ৭ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ২

নেত্রকোনার কলমাকান্দায় দুই রোহিঙ্গা নাগরিকের এনআইডি তৈরির অভিযোগে উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. আনিছুর ...