প্রকাশিত: ২৬/০৬/২০২০ ৫:০০ পিএম , আপডেট: ২৬/০৬/২০২০ ৫:৫৯ পিএম

টেকনাফের হোয়াইক্যং গভীর পাহাড়ে পুলিশের সাথে বন্দুক যুদ্ধে কুখ্যাত হাকিম ডাকাতের দুই ভাইসহ ৪ জন নিহত হয়েছে।

২৬জুন সকালের দিকে পাহাড়ে স্বশস্ত্র রোহিঙ্গা ডাকাত দল অবস্থানের খবর পেয়ে জেলা পুলিশের বিশেষ দল এই আস্তানা ঘেরাও করে ফেলে। তখন ডাকাত দল এলোপাতাড়ি গুলিবর্ষণ করে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশও আতœা রক্ষার্থে বেশ কিছুক্ষণ গুলিবর্ষণ করে। দু’পক্ষের গোলাগুলি থেমে গেলে ঘটনাস্থল তল্লাশী করে বিপূল পরিমাণ ইয়াবা ও অস্ত্রাদিসহ গুলিবিদ্ধ বশির, হামিদ, রফিক ও রইঙ্গা নামে ৪জন রোহিঙ্গাকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় এই স্বশস্ত্র রোহিঙ্গা ডাকাত গ্রæপের সদস্যরা মারা যায়।

জেলা পুলিশের পক্ষ থেকে এই অভিযানের সত্যতা নিশ্চিত করা হলেও অভিযানের ব্যাপারে বিস্তারিত জানানো হয়নি।

তবে জেলা ও টেকনাফ মডেল থানা পুলিশের এই দুঃসাহসিক অভিযানকে স্বাগত জানিয়েছে স্থানীয়রা।
(বিস্তারিত আসছে …) ###

পাঠকের মতামত

বস্তুনিষ্ঠ ও অনুসন্ধানী সাংবাদিকতায় এগিয়ে যাওয়ার প্রত্যয়দৈনিক আজকের কক্সবাজার বার্তা গণমানুষের কন্ঠস্বর হয়েই থাকবে

নিজস্ব প্রতিবেদক: কক্সবাজার জেলার বহুল প্রচারিত দৈনিক আজকের কক্সবাজার বার্তার প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ...

২৮ মামলার আসামি টেকনাফের নুরুল হুদার এবার দুর্নীতি মামলায় কারাদণ্ড

কক্সবাজার টেকনাফের হ্নীলা ইউনিয়ন পরিষদের ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) সভাপতি নুরুল হুদাকে ...
Single Page Footer