প্রকাশিত: ০৭/০৭/২০২০ ৯:২৯ এএম

গিয়াস উদ্দিন ভুলু::
টেকনাফে পুলিশের সাথে গোলাগুলিতে ফের দুই মাদক কারবারী নিহত হয়েছে। ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে অস্ত্র,গুলি ও ইয়াবা।

নিহতরা হচ্ছে, হ্নীলা ইউনিয়ন মৌলভী বাজার এলাকার মৃত সুলতান আহাম্মদের পুত্র সাদ্দাম হোসেন (২০), হোয়াইক্যং পশ্চিম মহেশখালীয়া পাড়া এলাকার আলী আহাম্মদের পুত্র আব্দুল জলিল (৩০)।

পুলিশের দাবী উক্ত ঘটনায় এসআই মশিউর রহমান, কনষ্টেবল অভিজিৎ দাশ ও এমরান হোসেন নামে তিন পুলিশ আহত হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে টেকনাফ মডেল থানার (ওসি) প্রদীপ কুমার দাশ কক্সবাজার জার্নালকে জানান, ৭ জুলাই (মঙ্গলবার) ভোর রাতের দিকে গোপন সংবাদের তথ্য অনুযায়ী পুলিশের একটি দল টেকনাফ হোয়াইক্যং ইউনিয়ন পশ্চিম মহেশখালীয়া পাড়া ৯নং ওয়ার্ড কম্বনিয়া এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করার সময় ইয়াবা কারবারে জড়িত অস্ত্রধারী সন্ত্রাসী গ্রুপের সাথে বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। অপরাধীদের ছোঁড়া গুলিতে পুলিশের তিন সদস্য আহত হয় এরপর আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি চালায়।

উভয় পক্ষের গোলাগুলি থেমে যাওয়ার পর গুলিবিদ্ধ অবস্থায় দুই যুবককে পড়ে থাকতে দেখে পুলিশ তাদেরকে উদ্ধার করে টেকনাফ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার প্রনয় রুদ্র উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করে সেখানে পৌঁছার পর দায়িত্বরত ডাক্তার দুই জনকে মৃত ঘোষণা করে।

তিনি আরো বলেন, আইন-শৃংখলা বাহিনীর চোঁখ ফাঁকি দিয়ে যে সমস্ত অপরাধীরা মাদক কারবারে লিপ্ত রয়েছে তাদের চিরতরে নির্মুল করার জন্য পুলিশের মাদক বিরোধী চলমান এই যুদ্ধ অব্যাহত থাকবে।

পাঠকের মতামত

টেকনাফে মাদক গডফাদারদের ১৮২ কোটি টাকার অবৈধ সম্পদ ক্রোকের প্রক্রিয়া,তালিকায় আছে যারা

মাদক কারবারের মাধ্যমে অবৈধ সম্পদের পাহাড় গড়া ১১৬ জন গডফাদারের ১৮২ কোটি টাকার সম্পদ ক্রোকের ...

১৫ আগস্ট ঘিরে খিচুড়ি রান্নার অভিযোগে ইউপি চেয়ারম্যানসহ দুই ভাই গ্রেপ্তার

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী যুবলীগ সহ-সভাপতি সোহেল রানা পবন ...
Single Page Footer