উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ১৪/১০/২০২২ ৯:২২ পিএম

কক্সবাজারের টেকনাফের সদর ইউনিয়নের নতুন পল্লান পাড়া এলাকায় অভিযান চালিয়ে বিদেশী ১০ বোতল মদ ও ৪৩ ক্যান বিয়ারসহ নাহিদা আকতার (২৫) নামে এক নারীকে আটক করেছে পুলিশ।

টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাফিজুর রহমান গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান,শুক্রবার (১৪ অক্টোবর) ভোররাতে টেকনাফ মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) হুসাইনের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স উপজেলার সদর ইউনিয়নের ৪নং ওয়ার্ড নতুন পল্লান পাড়ায় এক বসত-বাড়িতে অভিযান চালিয়ে ১০ বোতল গ্রান্ড রয়েল বিদেশী মদ ও ৪৩ ক্যান আন্দামান গোল্ড এবং ডাইয়াব্লু বিয়ারসহ ওই এলাকার সৈয়দ হোসেনের মেয়ে নাহিদা আকতার (২৫) কে আটক করতে সক্ষম হয়।

তিনি আরো জানান, আটককৃত নারী আসামীর বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে কক্সবাজার আদালতে প্রেরণ করা হয়েছে।

পাঠকের মতামত

 

টেকনাফের ‘জাফর চেয়ারম্যান’ দুনীর্তির দায়ে ৭ বছরের সাজা নিয়ে কারাগারে

কক্সবাজারের টেকনাফ উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান জাফর আহমদকে সম্পদের তথ্য গোপন এবং জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ ...

অপহরণ-সন্ত্রাসে জনশূন্য জুম্মাপাড়া, আতঙ্কে ঘরছাড়া ২০০ পরিবার

রহমত উল্লাহ • কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের জুম্মাপাড়া এলাকার বাসিন্দাদের মধ্যে অপহরণ আতঙ্ক বিরাজ ...

কক্সবাজার পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নীতকরণের উদ্যোগে প্রশাসনিক প্রক্রিয়া শুরু

কক্সবাজার পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নীত করার লক্ষ্যে প্রশাসনিক কার্যক্রম শুরু হয়েছে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ...