উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৫/০৬/২০২৪ ১২:২৩ পিএম

কক্সবাজারের টেকনাফের পাহাড়ে লাকড়ি আনতে গিয়ে দুই কাঠুরিয়া অপহরণের শিকার হয়েছেন। মুক্তিপণ হিসেবে তাদের কাছ থেকে ২০ লক্ষ টাকা দাবি করা হচ্ছে বলে অপহৃতদের পরিবার জানিয়েছে।

সোমবার (৩ জুন) সকালে টেকনাফের বাহারছড়া ইউনিয়নের বড়ডেইল পাহাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। এ বিষয়টি নিশ্চিত করেছেন বাহারছড়া ৮ নং ওয়ার্ডের ইউপি সদস্য নুরুল ইসলাম।

অপহৃতরা হলেন- টেকনাফের বাহারছড়া ইউনিয়ন ৮নং ওয়ার্ডের বড়ডেইল এলাকার পেঠান আলির ছেলে মো. আব্দুল্লাহ (৩২) ও একই এলাকার মৃত মুজাহার মিয়ার ছেলে আক্তার হোসেন (৩৬)।

ভুক্তভোগী পরিবারের বরাত দিয়ে ইউপি সদস্য নুরুল ইসলাম জানান, বাহারছড়া ইউনিয়নের বড়ডেইল এলাকার বাসিন্দা মো. আব্দুল্লাহ ও আক্তার হোসেন নামের দুই কাঠুরিয়া পাহাড়ে জ্বালানি লাকড়ির জন্য গেলে অপহরণকারীদের কবলে পড়েন। এবং তাদেরকে ফেরত পেতে অপহৃত ভুক্তভোগীদের মোবাইল থেকে ফোন করে ২০ লক্ষ টাকা মুক্তিপণ চেয়ে পরিবারের কাছে ফোন করা হচ্ছে বলে তিনি জানান।

পাঠকের মতামত

লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে কক্সবাজারের অধিকাংশ বেসরকারি হাসপাতাল

কক্সবাজারে লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে অধিকাংশ বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। জেলার তালিকাভুক্ত ১৮০টি ...

পালংখালীর ১নং ওয়ার্ডে ইউপি সদস্য পদে সিরাজের প্রার্থিতা ঘোষণা, দোয়া ও সমর্থন কামনা

কক্সবাজারের সীমান্তঘেঁষা উখিয়া উপজেলার ৫নং পালংখালী ইউনিয়ন পরিষদের ১নং (কাস্টমস) ওয়ার্ড থেকে আসন্ন ইউনিয়ন পরিষদ ...

অষ্টাদশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষায় সিভিল জজ হলেন উখিয়ার রিদুয়ান

অষ্টাদশ বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষায় সিভিল জজ/জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন কক্সবাজারের উখিয়া উপজেলার ...