ডেস্ক নিউজ
প্রকাশিত: ১৭/০৩/২০২৪ ১১:৪০ এএম

কক্সবাজারের টেকনাফ উনছিপ্রাং এলাকায় পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে মারধরের ঘটনায় মোক্তার (৫৬) নামে এক সবজি বিক্রেতার মৃত্যু হয়েছে।

রোববার (১৭ মার্চ) ভোর ৫টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নেওয়ার পথে তার মৃত্যু হয়। শনিবার তাকে মারধর করে আহত করা হয়েছে বলে জানা গেছে।

সবজি বিক্রেতা মোক্তার উপজেলা হোয়াইক্ষং ইউনিয়ন উনছিপ্রাং এলাকার বাসিন্দা। অভিযুক্ত ব্যক্তির নাম বাদশা ওরফে পেটু বাদশা, তিনি উনছিপ্রাং এলাকার মৌলভী রুস্তমের ছেলে।

মৃত ব্যক্তির পরিবার সূত্রে জানা যায়, মোক্তার উনছিপ্রাং এলাকায় সবজি বিক্রি করেন। কিছুদিন আগে ওই এলাকার বাসিন্দা বাদশা মোক্তারের দোকান থেকে বাকিতে সবজি কিনে নিয়ে যায়। শনিবার মোক্তার সবজির বকেয়া টাকা চাইতে গেলে বাদশা উত্তেজিত হন। টাকা চাওয়াকে কেন্দ্র করে তাদের তর্ক-বিতর্ক হয়। একপর্যায়ে বাদশা মোক্তারকে এলোপাথাড়ি চড়থাপ্পড় ও ঘুষি মারেন। মারধরের এক পর্যায়ে মোক্তার জ্ঞান হারান। স্থানীয় কয়েকজন তাকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়িতে পৌঁছে দেন। এরপর মোক্তার শারীরিকভাবে আরো অসুস্থ হয়ে পড়েন। পরে রোববার ভোরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

মৃত মোক্তারের ছেলে মোস্তফা বলেন, মারার সময় আমার বাবা বলছিলেন, ‘আর মাইরেন না ভাই, মাফ চাই। মাফ চাই ভাই। আমাকে একটু পানি খেতে দেন। আমি মরে যাব।’ এভাবে আকুতি জানালেও সে রক্ষা পায়নি বাদশার হাত থেকে। আমরা গরিব। তাই এর বিচার পাব না।

এই বিষয়ে টেকনাফ মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওসমান গনী বলেন, ঘটনাস্থলে আমাদের টিম গেছে। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

পাঠকের মতামত

লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে কক্সবাজারের অধিকাংশ বেসরকারি হাসপাতাল

কক্সবাজারে লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে অধিকাংশ বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। জেলার তালিকাভুক্ত ১৮০টি ...

পালংখালীর ১নং ওয়ার্ডে ইউপি সদস্য পদে সিরাজের প্রার্থিতা ঘোষণা, দোয়া ও সমর্থন কামনা

কক্সবাজারের সীমান্তঘেঁষা উখিয়া উপজেলার ৫নং পালংখালী ইউনিয়ন পরিষদের ১নং (কাস্টমস) ওয়ার্ড থেকে আসন্ন ইউনিয়ন পরিষদ ...

অষ্টাদশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষায় সিভিল জজ হলেন উখিয়ার রিদুয়ান

অষ্টাদশ বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষায় সিভিল জজ/জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন কক্সবাজারের উখিয়া উপজেলার ...