প্রকাশিত: ৩০/০৯/২০১৮ ৯:৩৪ এএম

গিয়াস উদ্দিন ভুলু,টেকনাফ
টেকনাফ সদর ইউনিয়ন ২নং ওয়ার্ড জাঁহালিয়া পাড়া এলাকায় এক নির্মম হত্যা কান্ড সংঘটিত হয়েছে।

তথ্য সূত্রে জানা যায়, ৩০ সেপ্টেম্বর রাত গভীর রাত় ২টার দিকে টেকনাফ সদর ২নং ওয়ার্ড জাঁহালিয়া পাড়া এলাকার মৃত নাজির হোসেনের ছোট ছেলে মোহাম্মদ ইসমাঈল (২৮) কে তার আপন মেঝ ভাই ফরিদ আহাম্মদ ভাবীর সাথে পরকীয়া সম্পর্ক থাকার কারণে নিজ বসত বাড়ীতে জবাই করে খুন করেছে বলে জানা যায়।

নিজের ভাইকে হত্যা করার পর ঘাতক ভাই পালিয়ে গিয়েছে। খবর নিয়ে আরো জানা যায়, হত্যাকারী নরপশু ফরিদ আহমদ সৌদি প্রবাসী এবং নিহত ইসমাইল মালয়েশিয়া প্রবাসী ছিলেন।

খবর শুনে টেকনাফ থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করেছে। এই নির্মম হত্যা কান্ডের আসল রহস্য খুঁজে বের করার চেষ্টা চালিয়ে যাচ্ছে পুলিশ।

পাঠকের মতামত

উখিয়ায় জলবায়ু ঝুঁকির প্রভাবে শিশুদের সুরক্ষায় তরুণ গবেষকদের তথ্য প্রকাশ

কক্সবাজারের উখিয়ায় জলবায়ু ঝুঁকি প্রবণতা ও সক্ষমতা যাচাই বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৭ ...

চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়কে বাস-ট্যাক্সির মুখোমুখি সংঘর্ষ, মারা গেল বাবা-মেয়ে

সাতকানিয়ায় মিনি বাসের সাথে সিএনজিচালিত ট্যাক্সির মুখোমুখি সংঘর্ষে বাবা–মেয়ে নিহত ও ৪ জন আহত হয়েছে। ...

উখিয়ায় অচেনা মরদেহ কার?

কক্সবাজারের উখিয়ায় অজ্ঞাতনামা এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। তার বয়স আনুমানিক ৬০ বছর। শুক্রবার ...