উখিয়া নিউজ ডটকম
প্রকাশিত: ১৭/১১/২০২৩ ৮:৪১ এএম , আপডেট: ১৭/১১/২০২৩ ৯:২৫ এএম

কক্সবাজারের টেকনাফ হ্নীলায় মাটির ঘরের দেওয়াল চাপা পড়ে একই পরিবারের ৪ জন নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৬ নভেম্বর) রাতে উপজেলার হ্নীলা ইউনিয়নের মৌলভীবাজার ১ নম্বর ওয়ার্ড মরিচ্যাঘোনা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে আছে এক ছেলে, দুই মেয়ে ও তাদের মা৷ তবে তাৎক্ষণিক নিহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি।

বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফের হ্নীলা ইউপি চেয়ারম্যান রাশেদ মাহমুদ আলী।

তিনি জানান, মাটির ঘরের দেওয়াল চাপা পড়ে একই পরিবারের চার সদস্য মারা গিয়েছে। রাতে দীর্ঘক্ষণ বৃষ্টি হওয়ায় মাটির ঘরের দেওয়াল ধসে পড়ে৷ এতে ঘুমন্ত অবস্থায় তাদের মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। পুলিশ ঘটনাস্থলে গিয়েছে।

টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওসমান গণি বলেন, খবর পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থলে পাঠানো হয়েছে। এ বিষয়ে পরে জানানো হবে বলে জানান তিনি।

পাঠকের মতামত

মৃত্যুর পরও লাখো হৃদয়ে আলীম উদ্দিন ফকিরপীরে কামেলের জানাজায় হাজারো মানুষের ঢল, দ্বীনের পথে তাঁর অবদানের স্মরণ

মৃত্যুর পরও লাখো মানুষের হৃদয়ে বেঁচে থাকবেন শাহ সুফি আলহাজ্ব আলীম উদ্দিন ফকির, এমন প্রত্যয় ...
Single Page Footer