ডেস্ক নিউজ
প্রকাশিত: ০৮/১১/২০২২ ৫:৩৪ পিএম

কক্সবাজারের টেকনাফে দুর্বৃত্তের গুলিতে মোহাম্মদ ছলিম (২৬) ওরফে সালাম নামে এক রোহিঙ্গা যুবক নিহত হয়েছেন। সোমবার রাতে উখিয়ার কুতুপালং হাসপাতালে গুলিবিদ্ধ অবস্থায় ভর্তি করলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত মোহাম্মদ ছলিম টেকনাফের নয়াপাড়া মুছনি রেজিস্ট্রাট রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা।

এসব তথ্য নিশ্চিত করে টেকনাফ মডেল থানার ওসি আব্দুল হালিম জানান, নিহত রোহিঙ্গা ছলিমকে কে বা কারা গুলি করেছে তা এখনো জানা যায়নি। তিনি বলেন, সোমবার রাতে গুলিবিদ্ধ অবস্থায় কুতুপালং হাসপাতালে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’

ওসি জানান, নিহত ছলিমের বিরুদ্ধে হত্যা ও মাদকের পৃথক দুটি মামলা ছিল। লাশ ময়না তদন্তের জন্য কক্সবাজার মর্গে পাঠানো হয়েছে। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের খুঁজে বের করার চেষ্টা চলছে।

পাঠকের মতামত

ইনানীতে বাৎসরিক এয়ার ডিফেন্স ফায়ারিং পরিদর্শনে সেনাপ্রধান

কক্সবাজারের ইনানীতে বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক পরিচালিত বাৎসরিক এয়ার ডিফেন্স ফায়ারিং পরিদর্শন করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ...

কক্সবাজারে এসপি কার্যালয়ের পাশেই ইয়াবার ডেরা, ১০ চালানে পাঠানো হয় ২০ লাখ ইয়াবা

কক্সবাজার শহরের বাহারছড়া পর্যটন নগরীর অভিজাত এলাকা হিসেবে পরিচিত। এখানে রয়েছে পুলিশ সুপার (এসপি) কার্যালয়, ...

টুপটুপ রিসোর্টে ১০ মৃত্যু: ম্যানেজারের ৭ দিন রিমান্ড চায় পুলিশ

কক্সবাজারের উখিয়ার পাটুয়ারটেক এলাকার টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ডে ১০ জনের মৃত্যুর ঘটনায় করা মামলায় গ্রেপ্তার রিসোর্টের ...