প্রকাশিত: ২৯/০৩/২০১৭ ৯:৪৩ পিএম

জসিম উদ্দিন টিপু, টেকনাফ::
টেকনাফে দুই প্রতারককে ভ্রাম্যমান আদালতে ৬মাসের সাজা প্রদান করা হয়েছে। সুত্র জানায়, উপজেলার হ্নীলা ইউনিয়নের ৬ ও ৭নং ওয়ার্ডের বিভিন্ন গ্রামে “জালালবাদ” এনজিও‘র নামে একটি গ্রুপ নারীদের ফুসলিয়ে সেলাই মেশিনের কথা বলে অবৈধ ভাবে টাকা আদায়ের অভিযোগের ভিত্তিতে নির্বাহী ম্যাজিষ্ট্রেট তুষার আহমদের নেতৃত্বে অভিযানটি পরিচালনা করা হয়। গ্রামীণ সরলা নারীদের কাছ থেকে উপকরণের নাম ভাঙ্গিয়ে অবৈধ ভাবে টাকা আদায়কালে দুই প্রতারককে হাতে নাতে আটক করে। আটককৃতরা হলেন, হোয়াইক্যং নাছরপাড়া এলাকার নজির ডিলারের পুত্র মোহাম্মদ রফিক(৪০) ও মহেশখালীয়া পাড়া এলাকার ইলিয়াছ ওরফে বাইল্ল্যার স্ত্রী জায়নব বেগম(৩৫)। পরে বিকাল ৫টা ২০মিনিটের দিকে আটক দুই প্রতারককে মিথ্যা আশ^াস/বিজ্ঞাপন দ্বারা ভোক্তা/সাধারণ জনগণের প্রতারণার অভিযোগে বিনাশ্রমে ৬মাসের কারাদন্ড প্রদান করা হয়। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) তুষার আহমদ। এসময় সাথে উপ পুলিশ পরিদর্শক সাইফুল ইসলামসহ সংশ্লিষ্ট কর্মকর্তা, কর্মচারীরা উপস্থিত ছিলেন। এদিকে দুই প্রতারককে ভ্রাম্যমান আদালতে ৬মাসের কারাদন্ড প্রদান করায় ভুক্তভোগীরা সন্তুষ্টি প্রকাশ করেছেন।

পাঠকের মতামত

মায়ানমার সীমান্তে বিজিবির নতুন ২ টিওবি

বাংলাদেশ-মায়ানমার সীমান্তে নজরদারি ও অপারেশনাল সক্ষমতা বাড়াতে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের সীমান্তবর্তী আরচ্ছতলা টিলা ...

জুতা নিক্ষেপের ঘটনায় জিনিয়াসহ ১৪ জনের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা চেয়ে আবেদন

মামলার আসামিরা হলেন—রাইয়ান কাশেম, জিনিয়া শারমিন রিয়া, মোহাম্মদ হোসাইন, আরিয়ান খান ফারাবী ওরফে ডালিম, সোহানুর ...

বিয়ের অনুষ্ঠান থেকে কক্সবাজার ফেরার পথে কাভার্ড ভ্যানের ধাক্কায় ভাই–বোনসহ নিহত ৪

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে কাভার্ড ভ্যানের ধাক্কায় একটি মাইক্রোবাসে থাকা কনের ...
Single Page Footer