প্রকাশিত: ১১/১১/২০১৮ ৭:২৪ এএম

সাইফুদ্দীন মোহাম্মদ মামুন, টেকনাফ::
টেকনাফে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণাকে কেন্দ্র করে যাতে কোন বিশৃঙ্খলা বা অপ্রীতিকর ঘটনার সৃষ্টি না হয় সেজন্য র্যাব-৭ এর সদস্যদের তৎপর অব্যাহত রয়েছে এল জানা গেছে। গত বৃহস্পতিবার (৮ নভেম্বর) সন্ধ্যায় একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। তারই সুত্র ধরে সকাল থেকে টেকনাফ র্যাব ৭-(১) ক্যাম্পের ইনচার্জ লেফটেন্যান্ট মির্জা শাহেদ মাহাতাব ও সহকারি কমান্ডার এএসপি মোহাম্মদ শাহ আলমের নেতৃত্বে র্যাবের ৮টি গাড়ি সীমান্তের বিভিন্ন জায়গায় টহল দেয়। এমনকি সেদিন থেকে তাদের নিয়মিত টহল অব্যাহত রেখেছে বলে জানা যায়। লেফটেন্যান্ট মির্জা শাহেদ মাহাতাব বলেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণাকে কেন্দ্র করে সীমান্তে যাতে কোন ধরনের বিশৃঙ্খলা না ঘটে সেজন্য র্যাবের ক্যাম্পের সমন্বয়ে এই টহল দেওয়া হচ্ছে। টহলে র্যাবের বিশেষ টিম রয়েছে। তিনি আরও বলেন, সকাল থেকে টেকনাফ-কক্সবাজার মেরিন ড্রাইভ সড়ক থেকে শুরু করে উপজেলা ও পৌরসভার বিভিন্ন জায়গায় অবস্থান করেন র্যাবের বিশেষ টীম। এছাড়াও প্রতিদিন রাত ৮টা পর্যন্ত এই টহল টীম থাকে বলে জানা যায়। তাদের উক্ত মহ উদ্যোগকে স্বাগত জানান সচেতনমহল।

পাঠকের মতামত

কক্সবাজার লাইট হাউস দারুল উলুম মাদ্রাসা ও জামে মসজিদ দখলের ষড়যন্ত্রের অভিযোগ

কক্সবাজার পৌরসভাধীন কলাতলি লাইট হাউজ এলাকাস্থ দারুল উলুম লাইট হাউস মাদ্রাসার পরিচালনা, মার্কেট ও মসজিদের ...

রামুতে সূর্যের হাসির চিকিৎসা ক্যাম্প উদ্বোধন করলেন এমপি লুৎফুর রহমান কাজল

কক্সবাজারের রামুতে অন্তর্ভুক্তিমূলক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসাসেবা ক্যাম্প পরিচালনা করেছে সূর্যের হাসি ক্লিনিক। ...

উখিয়া ভূমি অফিসের বাউন্ডারি নির্মাণে অনিয়মের অভিযোগ, স্থানীয়দের বাধায় কাজ বন্ধ

কক্সবাজারের উখিয়া উপজেলা ভূমি অফিসের বাউন্ডারি ওয়াল নির্মাণকাজে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার ...

মাদক উদ্ধার ও সাহসিকতায় সম্মাননা পেলেন ওসি মোহাম্মদ আলী

সর্বোচ্চ মাদক উদ্ধার এবং সাহসিকতাপূর্ণ কাজের স্বীকৃতিস্বরূপ সম্মাননা পেয়েছেন কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ...
Single Page Footer