প্রকাশিত: ১৯/০৯/২০১৯ ৯:০৪ এএম , আপডেট: ১৯/০৯/২০১৯ ৯:০৪ এএম

মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :

জালিয়াতি করে জন্ম নিবন্ধন সনদ তৈরীর অভিযোগে অভিযোগে টেকনাফে উদ্যোক্তা সহ ২ জনকে আটক করা হয়েছে। আটককৃতারা হলেন-টেকনাফ সদর ইউনিয়ন পরিষদের তথ্য সেবা কেন্দ্রের উদ্যোক্তা পিকলু দত্ত ও টেকনাফের হোটেল দ্বীপ প্লাজায় অবস্থিত জাবেদ কম্পিউটারের মালিক মোহাম্মদ জাবেদ। বিষয়টি টেকনাফের ভারপ্রাপ্ত ইউএনও মো. আবুল মনসুর নিশ্চিত করেছেন।

তিনি জানান, জালিয়াতি করে জন্ম নিবন্ধন সনদ তৈরী করার অভিযোগ পাওয়ায় প্রথমে মোহাম্মদ জাবেদকে বুধবার ১৮ সেপ্টেম্বর আটক করা হয়। তার দেওয়া স্বীকারোক্তি মতে, টেকনাফ সদর ইউনিয়ন পরিষদের তথ্য সেবা কেন্দ্রের উদ্যোক্তা পিকলু দত্তকে আটক করা হয়। টেকনাফের ভারপ্রাপ্ত ইউএনও এবং সহকারী কমিশনার (ভূমি) মো. আবুল মনসুর বলেন-তাদেরকে জিজ্ঞাসাবাদের জন্য টেকনাফ মডেল থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে। জিজ্ঞাসাবাদে তাদের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রাথমিকভাবে প্রমাণিত হলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। তবে এ বিষয়ে টেকনাফ মডেল থানা পুলিশ কিছু বলতে রাজী হয়নি।

পাঠকের মতামত

মাতারবাড়ি আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান!

প্রধানমন্ত্রী তারেক রহমানের কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়ি আল্ট্রা সুপার ক্রিটিক্যাল কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনের সম্ভাবনা রয়েছে। ...

কক্সবাজারে ঝুঁকিপূর্ণ প্যারাসেলিং বন্ধে সরকারকে লিগ্যাল নোটিশ

কক্সবাজার সমুদ্র সৈকতে পরিচালিত প্রাণঘাতী, ঝুঁকিপূর্ণ ও অনিরাপদ প্যারাসেলিং কার্যক্রম অবিলম্বে বন্ধ, সংশ্লিষ্ট অপারেটরদের বিরুদ্ধে ...

ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন না হলে সাংগঠনিক সংকটের আশঙ্কাছাত্রদল ও বিএনপির ত্যাগীদের মূল্যায়নের আহ্বান সাবেক ছাত্রনেতা রাসেল মাহমুদের

কক্সবাজারের উখিয়া কলেজ ছাত্রদলের সাবেক আহ্বায়ক ও হলদিয়া দক্ষিণ ছাত্রদলের সাবেক সভাপতি রাসেল মাহমুদ বাংলাদেশ ...

উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শিশুর চিকিৎসায় অবহেলার অভিযোগ!

 উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জুনিয়র কনসালট্যান্ট (শিশু) ডা. মিথিলা কানুনগোর বিরুদ্ধে চিকিৎসায় অবহেলা, অসদাচরণ এবং ...
Single Page Footer