প্রকাশিত: ১৬/০৮/২০১৯ ১:৪৮ পিএম

টেকনাফ (কক্সবাজার) সংবাদদাতা ::

কক্সবাজারের টেকনাফে পুলিশের সঙ্গে গোলাগুলিতে এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছে। এ সময় পুলিশের ৩ জন সদস্য আহত হন। ঘটনাস্থল হতে মাদক ও অস্ত্র উদ্ধার করা হয়েছে।

টেকনাফ মডেল থানার অফিসার্স ইনচার্জ প্রদীপ কুমার দাশ জানান, শুক্রবার ভোরে টেকনাফ মডেল থানার পুলিশ উপজেলার হ্নীলা পশ্চিম সিকদার পাড়ার বার্মা কলোনী পাহাড়ে মাদক উদ্ধার অভিযানে যায়। এ সময় মাদক কারবারীদের একটি গ্রুপ পুলিশকে লক্ষ্য করে গুলিবর্ষণ করলে এসআই মো. বাবুল (৩৩), কনস্টেবল মো. আজিজ (২৩) ও রয়েল বড়ুয়া (২৩) আহত হন। পুলিশও আত্মরক্ষায় পাল্টা গুলিবর্ষণ করলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থল গুলিবিদ্ধ এক ব্যক্তিকে উদ্ধার করে টেকনাফ উপজেলা সদর হাসপাতালে নেয়া হলে তাকে কক্সবাজার হাসপাতালে রেফার করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গুলিবিদ্ধ ব্যক্তি মারা যায়।

পরে নিহত ব্যক্তি হ্নীলা পশ্চিম সিকদার পাড়ার আনোয়ার হোছনের পুত্র চিহ্নিত মাদক কারবারী ও মাদক মামলার আসামি মো. বাবুল (৩৫) বলে শনাক্ত করে স্থানীয়রা।

পাঠকের মতামত

লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে কক্সবাজারের অধিকাংশ বেসরকারি হাসপাতাল

কক্সবাজারে লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে অধিকাংশ বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। জেলার তালিকাভুক্ত ১৮০টি ...

পালংখালীর ১নং ওয়ার্ডে ইউপি সদস্য পদে সিরাজের প্রার্থিতা ঘোষণা, দোয়া ও সমর্থন কামনা

কক্সবাজারের সীমান্তঘেঁষা উখিয়া উপজেলার ৫নং পালংখালী ইউনিয়ন পরিষদের ১নং (কাস্টমস) ওয়ার্ড থেকে আসন্ন ইউনিয়ন পরিষদ ...

অষ্টাদশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষায় সিভিল জজ হলেন উখিয়ার রিদুয়ান

অষ্টাদশ বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষায় সিভিল জজ/জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন কক্সবাজারের উখিয়া উপজেলার ...