কক্সবাজার লাইট হাউস দারুল উলুম মাদ্রাসা ও জামে মসজিদ দখলের ষড়যন্ত্রের অভিযোগ
কক্সবাজার পৌরসভাধীন কলাতলি লাইট হাউজ এলাকাস্থ দারুল উলুম লাইট হাউস মাদ্রাসার পরিচালনা, মার্কেট ও মসজিদের ...

হাফেজ মুহাম্মদ কাশেম, টেকনাফ ::
টেকনাফ উপজেলার উপকুলীয় বাহারছড়া ইউনিয়নের বড়ডেইল এলাকায় গুলিবিদ্ধ এক যুবকের লাশ পড়ে রয়েছে বলে জানা গেছে। বয়স আনুমানিক ৩০ বছরের নীচে হবে। পরনে পুলহাতা শার্ট ও পুলপ্যান্ট। ১৬ নভেম্বর শুক্রবার ভোরে স্থানীয় লোকজন মেরিন ড্রাইভ সড়কের পাশে লাশটি পড়ে থাকতে দেখেন। তবে লাশের পাশে কোন ইয়াবার পুটলি, অস্ত্র-গুলি দেখা যায়নি। সকাল সাড়ে ৭টায় এরিপোর্ট লেখা পর্যন্ত কোন পরিচয় মিলেনি। রাত ১টার দিকে স্থানীয় বাসিন্দাগণ গোলাগুলির শব্দ শুনেছেন বলে জানা গেছে। লাশের শরীরে গুলির ২টি চিহ্ন রয়েছে।
পাঠকের মতামত