প্রকাশিত: ২০/০২/২০২০ ৯:১০ পিএম

কক্সবাজারের টেকনাফে গণউপদ্রবের দায়ে মো. সোহেল নামে এক যুবককে ৬ মাসের কারাদণ্ড প্রদান করা হয়েছে। মঙ্গলবার রাতে আটক যুবকের বিরুদ্ধে গণউপদ্রব (হইহুল্লোড়) এর অভিযোগে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মদ আবুল মনসুর ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে উক্ত যুবককে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

মো. সোহেল উপজেলার সাবরাং ইউনিয়নের কাটাবনিয়া এলাকার মৃত মো. আমিনের ছেলে।
সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে সাবরাং ইউনিয়নের খুরের মূখ এলাকায় একটি অনুষ্ঠানে গণউপদ্রব (হইহুল্লোড়) এর অভিযোগে দায়িত্বরত পুলিশ খবর পেয়ে মো. সোহেলকে আটক করা হয়। পরবর্তীতে টেকনাফ উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) এর কার্যালয়ে আটক যুবককে হাজির করা হলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। সাজাপ্রাপ্ত যুবককে আদালতে প্রেরণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাশ জানান, সাজাপ্রাপ্ত যুবককে বৃহস্পতিবার কক্সবাজার কারাগারে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছেন তিনি।

পাঠকের মতামত

টেকনাফ-উখিয়া উপকুলের সৈকত থেকে শামুক-ঝিনুক পাচার; প্রশাসন নির্বিকার

বঙ্গোপসাগরের টেকনাফ-উখিয়ার উপকুলের সৈকত এলাকা থেকে শামুক-ঝিনুক সংগ্রহ করে প্রতিনিয়ত পাচার করা হচ্ছে। প্রকাশ্যে শামুক-ঝিনুক ...

অভিযানের পরও মেরিনড্রাইভে নির্মাণযজ্ঞ, ‘সরকারি দপ্তর’ ম্যানেজের দাবি!

টুপটুপ রিসোর্টে অগ্নিকান্ডের পর মেরিনড্রাইভ এলাকায় অবৈধ-অনুমোদনহীন স্থাপনার বিরুদ্ধে উচ্ছেদ অভিযান শুরু করেছে জেলা প্রশাসন। ...

ডিএনএ টেস্টে নিহত ১০ জনের পরিচয় মিলেছে, মিলেনি ছাত্রদল নেতার স্ত্রীর পরিচয়

উখিয়ার ইনানীতে টুপটুপ রেস্তোরাঁ অ্যান্ড রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহত ১০ জনের পরিচয় ডিএনএ পরীক্ষায় শনাক্ত করেছে ...