ডেস্ক নিউজ
প্রকাশিত: ০৪/০১/২০২৫ ৭:০১ পিএম , আপডেট: ০৪/০১/২০২৫ ৭:১৪ পিএম

কক্সবাজারের টেকনাফে কোস্ট গার্ডের সঙ্গে মাদক কারবারিদের গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে এক মাদক কারবারি নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এ সময় অস্ত্রসহ ১৬ জন মাদক কারবারি ও ডাকাতকে আটক করা হয়েছে। গতকাল শুক্রবার (৩ জানুয়ারি) রাতে টেকনাফের নাফ নদে এ ঘটনা ঘটে।

শনিবার (৪ জানুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার (বিএন) মো. সিয়াম-উল-হক ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, শুক্রবার রাতে নাফ নদে মিয়ানমার থেকে বড় ধরনের মাদকের চালান আসার সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ডের বিশেষ একটি টহল দল স্পিডবোট নিয়ে কৌশলে অবস্থান নেয়। কিছুক্ষণ পর একটি ইঞ্জিনচালিত বোট শূন্যরেখা অতিক্রম করে বাংলাদেশের জলসীমায় প্রবেশ করলে কোস্ট গার্ড তাদের চ্যালেঞ্জ ককরে। এ সময় তারা কক্সবাজারের দিকে পালিয়ে যায়। আমাদের বোট তাদের কাছাকাছি গেলে তারা আমাদের লক্ষ্য করে গুলি করে। আমাদের অভিযানিক দল আত্মরক্ষার্থে পাল্টা তাদের বোটের ওয়াটার লাইন ও ইঞ্জিন রুম বরাবর গুলিবর্ষণ করে। একপর্যায়ে বোটটি থেমে যায়।

লে. কমান্ডার (বিএন) মো. সিয়াম-উল-হক বলেন, বোটটিতে তল্লাশি চালিয়ে তিনটি অস্ত্র ও তিন রাউন্ড বুলেট উদ্ধার করা হয়। বোট থেকে ১৬ জন মাদক কারবারি ও ডাকাতকে আটক করা হয়। পরে ইঞ্জিন রুম তল্লাশি করলে ইঞ্জিনের পাশে একজনকে গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া যায়। তাকে উদ্ধার করে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পাঠকের মতামত

লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে কক্সবাজারের অধিকাংশ বেসরকারি হাসপাতাল

কক্সবাজারে লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে অধিকাংশ বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। জেলার তালিকাভুক্ত ১৮০টি ...

টেকনাফেে একরামুল হত্যা,হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি ২৭ সেপ্টেম্বর

২০১৮ সালে কক্সবাজারের টেকনাফে কথিত ‘বন্দুকযুদ্ধের’ নাটক সাজিয়ে বহুল আলোচিত কাউন্সিলর একরামুল হক হত্যার ঘটনায় ...

১২ কারাগারে জায়গা নেই, ধারণক্ষমতার আড়াই গুণ বন্দিকক্সবাজার কারাগারে ঠাঁই নেই, ৮৩০ আসনের বিপরীতে বন্দি ২,৮৮৫

চট্টগ্রাম বিভাগের ১২টি কারাগারে ধারণক্ষমতার দ্বিগুণের বেশি বন্দি থাকায় চরম চাপের মধ্যে রয়েছে কারা কর্তৃপক্ষ। ...

কুরআন হিফজে সাফল্য: টেকনাফে ৩ শিক্ষার্থী পেল সম্মাননা

কক্সবাজারের টেকনাফে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে ‘তানযিমুল আফনান টেকনাফ’-এর উদ্যোগে হিফজ সম্পন্নকারী শিক্ষার্থীদের সমাবর্তন ...