প্রকাশিত: ১৪/০৭/২০১৮ ৭:২৪ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ১২:৪৩ এএম

টেকনাফ প্রতিনিধি- কক্সবাজারের টেকনাফে কোস্টগার্ড অভিযান চালিয়ে ১০ হাজার পিস ইয়াবা ও ২০০ ক্যান বিদেশী বিয়ার জব্দ করেছে। জব্দকৃত ইয়াবা ও বিয়ার গুলোর আনুমানিক বাজার মূল্য ৫১ লাখ টাকা

শনিবার  ভোরে  বাংলাদেশ কোস্টগার্ড বাহিনী পূর্বজোনের অধীনস্থ সিজি স্টেশন টেকনাফ কর্তৃক একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

বাংলাদেশ কোস্টগার্ড সহকারী-পরিচালক (গোয়েন্দা) লেঃ কমান্ডার বিএন আব্দুল্লাহ-আল-মারুফ জানান, অভিযানে টেকনাফ সাইরংখাল এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় ১০ হাজার পিস ইয়াবা ও ২০০ ক্যান বিদেশী বিয়ার জব্দ করা হয়। এ সময় কোস্টগার্ড সদস্যদেও উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা দ্রুতত জঙ্গলের ভিতর পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

তিনি আরও জানান, জব্দকৃত ইয়াবা ও বিয়ার গুলো পরবর্তী কার্যক্রমের জন্য টেকনাফ থানায় হস্তান্তরের প্রক্রিয়াধীন রয়েছে। এছাড়া কোস্টগার্ড চলতি বছর ৮০ লাখ ৬০ হাজার পিস ইয়াবা জব্দ করেছে।

এদিকে কোস্টগার্ড বাহিনীর মহাপরিচালক রিয়াল এডমিরাল আওরঙ্গজেব চৌধুরী বলেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিদের্শে জিরো টলারেন্স নীতি বহন করে মাদকের বিরুদ্ধে কাজ করে যাবে বাংলাদেশ কোস্টগার্ড বাহিনী।

পাঠকের মতামত

গভীর রাতে বাড়ি থেকে তুলে নিয়ে প্রধান আসামিউখিয়ার মিলন বড়ুয়াকে রাজনৈতিক মামলায় ফাঁসানোর অভিযোগ!

কক্সবাজারের উখিয়ায় একটি রাজনৈতিক মামলাকে কেন্দ্র করে নতুন বিতর্কের সৃষ্টি হয়েছে। গভীর রাতে নিজ বাড়ি ...

অপরাধ দমন, চোরাচালান প্রতিরোধ ও উন্নয়ন কার্যক্রম নিয়ে উখিয়ায় তিন কমিটির সভা

অপরাধ নিয়ন্ত্রণ, চোরাচালান প্রতিরোধ, সড়ক নিরাপত্তা ও উন্নয়ন কার্যক্রমের সমন্বয় নিয়ে উখিয়ায় তিনটি গুরুত্বপূর্ণ কমিটির ...

রামুতে ছাত্রলীগের শোডাউন: ৩১ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের

কক্সবাজারের রামুতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মোটরসাইকেল শোডাউনের ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা করেছে পুলিশ। মামলায় ৩১ ...

‎বিবাহ বিচ্ছেদের মামলা শেষ করে বাড়ি ফেরার পথে জিবনের বিচ্ছেদ হলো উখিয়ার রুবিনার

‎চার বছরের সংসার উখিয়ার রাজাপালং এর হরিণমারা এলাকার বাসিন্দা রুবিনা আক্তারের (৪০)।পারিবারিক কলহসহ নানান কারণে ...
Single Page Footer