প্রকাশিত: ১৭/০৫/২০১৬ ৪:৩৮ পিএম

bgb_2ছৈয়দুল অামিন চৌধুরী, টেকনাফ :
কক্সবাজারের সীমান্ত জনপদ টেকনাফে এবার ফেরীওয়ালা ছদ্মবেশে ইয়াবা পাচার করতে গিয়ে হান্ডী – পাতীলের ভেতর থেকে বিপুল পরিমানের ইয়াবা উদ্ধার করেছে বিজিবি। এসময় সিএনজির চালকসহ ২ জনকে আটক করেছে বিজিবি সদস্যরা। ১৭ মে মঙ্গলবার সকাল সাড়ে ৬ টার দিকে ২ বর্ডার গার্ড ব্যাটালিয়নের দমদমিয়া চেকপোষ্টে দায়িত্বরত হাবিলদার মোঃ নওশের আলীর নেতৃত্বে একটি বিশেষ টহল দল এঅভিযান পরিচালনা করেন। এ অভিযানে ১১ হাজার ইয়াবা উদ্ধার করেছে। এসময় তাদের ব্যবহৃত ২ টি মোবাইল ও হান্ডি- পাতিলগুলো জব্দ করা হয়েছে। অবৈধ মাদক বাহনের দায়ে সিএনজি গাড়ীটি জব্দ করা হয়েছে।
উদ্ধার ইয়াবা ও সিএনজিসহ জব্দকৃত মালামালের সিজার মূল্য ৩৮ লক্ষ ১০ টাকা।  আটক আসামিদ্বয় হচ্ছে-  শরীয়তপুর জেলার জাজিরা থানার বড় গোপালপুর এলাকার জয়নাল শেখের ছেলে মোঃ সাদ্দাম হোসেন, অপর আসামি সিএনজি চালক টেকনাফের  সাবরাং এলাকার মৃত আব্দুল মজিদের ছেলে আহম্মদ হোসেন (৩২)। আটক আসামিদের সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করে  টেকনাফ মডেল থানায় সোপর্দ করা হয়েছে।
২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মোঃ আবুজার আল জাহিদ সংবাদের সত্যতা নিশ্চত করেছেন।

পাঠকের মতামত

উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ ও দায়িত্ব হস্তান্তর

সাংবাদিকতায় ঐক্য, পেশাগত দায়িত্বশীলতা ও বস্তুনিষ্ঠতার প্রত্যয় নিয়ে কক্সবাজারের উখিয়া প্রেসক্লাবের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির শপথ ...

সীমান্তে বেড়েছে ইয়াবা পাচার; চুনোপুটিরা আটক হলেও ধরাছোঁয়ার বাইরে গডফাদার!

বিজিবি, কোস্টগার্ড ও আইন শৃংখলা বাহিনীর কঠোরতার মাঝেও টেকনাফ-উখিয়ার বিভিন্ন সীমান্ত পয়েন্ট দিয়ে ইয়াবার বড় ...

উখিয়ায় ৫২৫ গবাদিপশু ও হাঁস-মুরগিকে বিনামূল্যে টিকা দিল ‘আনন্দ’

​কক্সবাজারের উখিয়ায় প্রাণিসম্পদ সুরক্ষা ও রোগ প্রতিরোধে এক দিনব্যাপী বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রয়োগ কর্মসূচি ...

কক্সবাজার যাওয়ার পথে দুর্ঘটনা, মেডিকেল শিক্ষার্থীদের ২০ জন আহত

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দিতে নিয়ন্ত্রণ হারিয়ে মেডিকেল কলেজ শিক্ষার্থীদের একটি ভ্রমণ বাস খাদে পড়ে অন্তত ...

রোহিঙ্গা সংকট সমাধানে জাপানের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনে জাপানের বিশেষ দূত ও নিপ্পন ফাউন্ডেশনের চেয়ারম্যান ইয়োহেই সাসাকাওয়ার ...
Single Page Footer