প্রকাশিত: ০৭/০৫/২০১৯ ৯:৫২ এএম

টেকনাফ প্রতিনিধি::
কক্সবাজারের টেকনাফে সোমবার রাতে বরইতলী এলাকায় একটি পাজেরো থেকে ১ হাজার ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব। এসময় উদ্ধার করা হয় মাদক বিক্রির সাড়ে ৬ লাখ টাকা।
আটকরা হলেন চট্রগ্রাম লোহাগাড়ার আল হোসাইন শপিং মহলের ফ্যামেলী কেয়ার কাপড়ের দোকান ব্যবসায়ী আবু তাহেরের ছেলে তারেক হোসেইন, ঢাকা মিরপুর-১০ নম্বর, ব্লক-এ, রোড-৭, হাউস নং-৯ এর বাসিন্দা আমিনুর রহমানের ছেলে আরিফুর রহমান, ফরিদপুর বোয়ালমারী রূপাপথ এলাকার খোকন কাজীর ছেলে কাজী হোসেন।

র‌্যাব-১৫ এর টেকনাফ ক্যাম্পের ইনচার্জ লেফটেন্যান্ট মির্জা শাহেদ মাহাতাব বলেন, একটি পাজেরো টেকনাফ থেকে ইয়াবা নিয়ে কক্সবাজার আসছে এমন খবর পেয়ে বরইতলী এলাকায় অবস্থান নেয় র‌্যাব। এসময় পাজেরোতে তল্লাশি করে ১ হাজার ইয়াবা, মাদক বিক্রির সাড়ে ৬ লাখ টাকা উদ্ধার করা হয়। মাদক ব্যবসায়ীরা কৌশলে মাদক পাচার করার জন্য কোনো সরকারি প্রতিষ্ঠানের পাজেরোর মাধ্যমে ইয়াবা পাচারের চেষ্টা করছিল। এ ঘটনায় মামলা হয়েছে।

পাঠকের মতামত

কক্সবাজারে পর্যটক মৃত্যুর ঘটনায় প্যারাসেইলিং মালিক ফরিদ গ্রেফতার

কক্সবাজারের দরিয়ানগর সৈকতে প্যারাসেইলিংয়ের সময় নিরাপত্তাজনিত অবহেলায় পর্যটক অক্ষর সৌভিক রায় (৩১) নিহত হওয়ার ঘটনায় ...

উখিয়া-টেকনাফে অপহরণ ঠেকাতে দুটি সেনা ক্যাম্প স্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

কক্সবাজারের উখিয়া ও টেকনাফের দুর্গম পাহাড়ি এলাকায় অপহরণ ঠেকাতে সেনাবাহিনীর দুটি ক্যাম্প স্থাপন করা হবে ...

কক্সবাজারের শীর্ষ মাদক কারবারীদের তালিকা করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

দেশের শীর্ষ মাদক কারবারিদের একটি নির্মোহ তালিকা প্রস্তুত করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ...

৫৮ অনুমোদন, চলছে ২০০+ সিএনজি: ক্যাম্পে সিন্ডিকেটের অভিযোগ

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে চলাচলের জন্য শরনার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের (আরআরআরসি) অনুমোদন রয়েছে মাত্র ...

সীমান্তে মাইন বিস্ফোরণ, যুবকের পা বিচ্ছিন্ন

কক্সবাজারের উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের বালুখালী-মিয়ানমার সীমান্তে মাইন বিস্ফোরণে এক ব্যক্তির পা বিচ্ছিন্ন হয়েছে। বৃহস্পতিবার ...

মহেশখালীর এমএলএনজি টার্মিনাল থেকে আংশিক গ্যাস সরবরাহ শুরু

কক্সবাজারের মহেশখালী উপকূলে গভীর সমুদ্রে অবস্থিত ভাসমান এলএনজি টার্মিনালের যান্ত্রিক ত্রুটি মেরামত শেষে জাতীয় গ্রিডে ...
Single Page Footer