প্রকাশিত: ৩১/০৮/২০১৬ ৯:১৭ পিএম

হাফেজ মুহাম্মদ কাশেম, টেকনাফ
পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় টেকনাফ উপজেলার ৬টি ইউনিয়নের জন্য ২৩৫.৬১০ মেট্রিক টন ভিজিএফ চাল বরাদ্দ দিয়েছে। যা ঈদের আগেই আবশ্যিকভাবে টেকনাফ উপজেলার অতি দরিদ্র ও অসহায় ২৩ হাজার ৫৬১ দুঃস্থ উপকারভোগী পরিবারের মাঝে ইউনিয়ন পরিষদের মাধ্যমে ইউনিয়ন তদারকি কর্মকর্তা (ট্যাগ অফিসার) ও ইউনিয়ন ভিজিএফ কমিটির উপস্থিতিতে মাষ্টাররোলের মাধ্যমে বিতরণের বাধ্যবাদকতা রয়েছে। উপকারভোগী বাছাইয়ে ১৫টি শর্ত পালন করতে বলা হয়েছে।

সংশ্লিষ্ট সুত্রে জানা গেছে টেকনাফ উপজেলার ইউনিয়নওয়ারী বরাদ্দকৃত চাল এবং দুঃস্থ উপকারভোগীর সংখ্যা হচ্ছে ১নং হোয়াইক্যং মডেল ইউনিয়নে ৪ হাজার ৩৬১ জন, ৪৩.৬১০ মেট্রিক টন চাল। ২নং হ্নীলা ইউনিয়নে ৪ হাজার জন, ৪০ মেট্রিক টন চাল। ৩নং টেকনাফ সদর ইউনিয়নে ৫ হাজার জন, ৫০ মেট্রিক টন চাল। ৪নং সাবরাং ইউনিয়নে ৬ হাজার  জন, ৬০ মেট্রিক টন চাল। ৫নং বাহারছড়া ইউনিয়নে ৩ হাজার ৫০০ জন, ৩৫ মেট্রিক টন চাল। ৬নং সেন্টমার্টিনদ্বীপ ইউনিয়নে ৭০০ জন, ৭ মেট্রিক টন চাল।

পাঠকের মতামত

রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: সন্ত্রাসী জিয়াউর রহমানসহ আটক ১৭

টেকনাফের হ্নীলা ইউনিয়নের নয়াপাড়া রেজিস্টার্ড রোহিঙ্গা ক্যাম্পসহ আশপাশের বিভিন্ন ব্লকে সমন্বিত এক বিশাল যৌথ অভিযান ...

টেকনাফে জনতার বিক্ষোভের মুখে গণশুনানি পন্ড; কর্মকর্তা ও রাজনৈতিক নেতা অবরুদ্ধ!

“ইউনিয়ন বিভক্তি হলে আমরণ অনশন করবো” “বর্গকিলোমিটারের অজুহাতে ইউনিয়ন বিভক্তি চাই না” “ইউনিয়ন বিভক্তি হলে ...

কক্সবাজারে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জীবন দক্ষতাভিত্তিক শিক্ষা গাইডলাইন অনুমোদন

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জীবন দক্ষতাভিত্তিক শিক্ষা (এলএসবিই) বাস্তবায়নের লক্ষ্যে গাইডলাইন উপস্থাপন ও অনুমোদনবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত ...

ইয়াবা কারবার, অপহরণ ও আধিপত্য বিস্তারে রক্তক্ষয়ী সংঘর্ষে আতঙ্কে উখিয়া-টেকনাফ

কক্সবাজারের উখিয়া ও টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে সংঘবদ্ধ অপরাধ, সশস্ত্র তৎপরতা ও অপহরণ বেড়ে যাওয়ায় স্থানীয়দের ...
Single Page Footer