প্রকাশিত: ৩১/০৭/২০১৮ ৬:০১ পিএম , আপডেট: ১৬/০৮/২০১৮ ১১:৫৬ পিএম

টেকনাফ প্রতিনিধি-টেকনাফে ৪ হাজার পিস ইয়াবাসহ দুই জনকে আটক করেছে টেকনাফ থানা পুলিশ। টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ ওসি রনজিত কুমার বড়ুয়া জানায়, ৩০ শে জুলাই সোমবার রাত ১০ টার দিকে তার নিদের্শে এস আই মহির উদ্দীন, এস আই নাজিম উদ্দীন ও এস আই দীপাঙ্কর এর নেতৃত্বে একটি বিশেষ দল ইয়াবা ক্রয়-বিক্রয়ের গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ সাবরাং ইউনিয়নের সাবরাং গুচ্ছগ্রাম এলাকায় অভিযান চালিয়ে ৩ হাজার পিস ইয়াবাসহ সাবরাং কোয়াইনছড়ি পাড়ার মৃত আমির হোসেনের ছেলে এজাহার মাঝি (৪২) কে আটক করা হয়।

ঐ সময় পুলিশ উপস্থিতি টের পেয়ে এলাকার চিহ্নিত ইয়াবা ব্যবসায়ী নাজিরপাড়ার মৃত কাসেমের ছেলে রফিক পালিয়ে যায়।

মধ্যম জালিয়া পাড়ায় পৃথক অভিযানে পুলিশ ১০০০ পিচ ইয়াবা সহ মো: আব্দুল হোসেন (২৮) পিতা : মো আলম গ্রাম : মধ্যম জালিয়াপাড়া কে রাত ১১ টার সময় গ্রেফতার করে। পলাতক রফিক সহ গ্রেফতার কৃতদের বিরুদ্ধের মাদক আইনে মামলা রুজু করত আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানান ওসি।

ওসি রনজিত বড়ুয়া আরো জানান মাদক নির্মূল না হওয়া পর্যন্ত অভিযান অব্যাহত থাকবে

পাঠকের মতামত

গভীর রাতে বাড়ি থেকে তুলে নিয়ে প্রধান আসামিউখিয়ার মিলন বড়ুয়াকে রাজনৈতিক মামলায় ফাঁসানোর অভিযোগ!

কক্সবাজারের উখিয়ায় একটি রাজনৈতিক মামলাকে কেন্দ্র করে নতুন বিতর্কের সৃষ্টি হয়েছে। গভীর রাতে নিজ বাড়ি ...
Single Page Footer