জসিম উদ্দিন টিপু, টেকনাফ
প্রকাশিত: ১২/০৮/২০২৬ ১০:৩৯ পিএম

কক্সবাজারের টেকনাফে এক ইউপি মেম্বার ব্যাক্তিগত ও পারিবারিক কারণ দেখিয়ে পদত্যাগ করতে যাচ্ছেন। তিনি ৪নং সাবরাং ইউনিয়ন পরিষদের ২নং ওয়ার্ডের মেম্বার ছিদ্দিক আহমদ বলে জানাগেছে। স্থানীয় সুত্র জানায়, ছিদ্দিক আহমদ সাবরাং ইউনিয়নের ২নং ওয়ার্ড থেকে নির্বাচিত জনপ্রতিনিধি। এর আগে তিনি ওই ওয়ার্ড থেকে আরো একবার মেম্বার নির্বাচিত হন। এবারসহ তিনি দ্বিতীয় বারের মত মেম্বার নির্বাচিত হলেন। তিনি জেলা বিএনপির সদস্য সুলতান আহমদ বিএ’র ছোট ভাই। পদত্যাগ করতে যাওয়া মেম্বার ছিদ্দিকও বিএনপির রাজনীতির সাথে সম্পৃক্ত আছেন বলে স্থানীয় লোকজন জানিয়েছেন। বিএনপি নেতা তরুণ এই মেম্বারের পদত্যাগের অনেকে অনেককিছুর ইঙ্গিত করলেও পদত্যাগের মুল রহস্য উদঘাটন করা সম্ভব হয়নি। নাম প্রকাশে অনিচ্ছুক রাজনৈতিক দলের নেতা-কর্মীদের মতে, দলের র্শীষ নেতৃত্বের প্রতি ক্ষোভ অবমূল্যায়ন এবং স্বেচ্ছাচারিতার কারণেই হয়তোবা মেম্বার ছিদ্দিক পদত্যাগের মত কঠিক সিদ্ধান নিয়েছেন।
১২ আগষ্ট (বুধবার) ইউএনও বরাবর স্বাক্ষরযুক্ত একটি লিখিত আবেদন করেন মেম্বার ছিদ্দিক আহমদ। ওই আবেদনে তিনি ব্যাক্তিগত ও পারিবারিক সমস্যার কারণ উল্লেখ করেন। একান্ত ব্যাক্তিগত ও পারিবারিক সমস্যার কারণে ইউনিয়ন পরিষদের দায়িত্ব ও কার্যক্রমে তিনি নিয়মিত অংশ করা সম্ভব হচ্ছেনা মর্মে স্বেচ্ছায় ও সুস্থ মস্তিষ্কে ইউনিয়ন পরিষদের সদস্য পদ থেকে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন বলে ওই আবেদনটি উল্লেখ করেছেন। মেম্বার ছিদ্দিকের ছবি ও স্বাক্ষর সম্বলিত আবেদনটি সামাজিক যোগাযোগ মাধ্যমে মুহুর্তের মধ্যে ছড়িয়ে পড়ে। পদত্যাগ পত্রের বিষয়ে ইউপি মেম্বার ছিদ্দিক আহমদ জানান, এটি আমার পদত্যাগ পত্র। কেন পদত্যাগ করছেন প্রশ্নের জবাবে বলেন, একটু ভাল লাগতেছেনা তাই পদত্যাগ করতে যাচ্ছি। একজন নির্বাচিত প্রতিনিধি হয়েও কেন পদত্যাগের সিদ্ধান্ত নিচ্ছেন অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, পদত্যাগপত্র নিয়ে উপজেলা নির্বাহী অফিসারের নিকট গিয়েছিলাম। তাঁকে না পেয়ে পদত্যাগ পত্রটি এখনো জমা দিতে পারিনি।
এদিকে উপরোক্ত বিষয়ে জানতে সাবরাং ইউপির দায়িত্বপ্রাপ্ত ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল মান্নানের মুঠোফোনে বেশ কয়েকবার যোগাযোগ করা হয়। ফেইসবুক ম্যাসেঞ্জারে ক্ষুদে বার্তা পাঠিয়েও তিনি রেসপন্স না করায় তাঁর বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
ইউপি মেম্বারের পদত্যাগের বিষয়ে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা এস.এম.অনীক চৌধুরীর দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বলেন, আমি এখনো পদত্যাগ পত্র পায়নি। পাওয়া মাত্রই তিনি প্রয়োজনীয় পরবর্তী পদক্ষেপ গ্রহণ করবেন বলে জানিয়েছেন।#

পাঠকের মতামত

রোহিঙ্গা ক্যাম্পে সরকারি অনুমতি ছাড়া ঘর নির্মাণ: ১০ দিনের কারাদণ্ড

কক্সবাজারের টেকনাফে নয়াপাড়া রেজিস্টার্ড ক্যাম্পে সরকারি অনুমতি ছাড়া ঘর নির্মাণের অপরাধে আবু বক্কর সিদ্দিক (৪৬) ...

উখিয়া স্টেশন বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচনে সাধারণ সম্পাদক পদে প্রার্থী হচ্ছেন জাহেদুল ইসলাম বাবু

উখিয়া স্টেশন বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচনে সাধারণ সম্পাদক পদে প্রার্থী হচ্ছেন জাহেদুল ইসলাম বাবু   ...

কক্সবাজার- টেকনাফ সড়কে ডাম্পারের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

কক্সবাজারের টেকনাফ সড়কের ডাম্পারের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। বুধবার (১২ আগস্ট) সকালে উপজেলার ...
Single Page Footer