ডেস্ক নিউজ
প্রকাশিত: ২৬/০৮/২০২৩ ৬:১৬ পিএম

কক্সবাজারের টেকনাফ উপজেলায় পাহাড়ে গরু চড়াতে গিয়ে ‘আস্তানা’ দেখে ফেলায় এক কিশোরকে গুলি করেছে ডাকাতরা।
শনিবার সকালে উপজেলার হ্নীলা ইউনিয়নের মুচনী রোহিঙ্গা ক্যাম্পের পশ্চিম পাশে পাহাড়ে এ ঘটনা ঘটে।

পরিবারের ভাষ্য, ‘রোহিঙ্গা ডাকাতদল কামাল বাহিনীর’ সদস্যরা ওই কিশোরকে গুলি করেছে।

গুলিবিদ্ধ জাফর আলম (১৭) ওই ইউনিয়নের দক্ষিণ লেদা এলাকার প্রয়াত জালাল আহমদের ছেলে।

হ্নীলা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান রাশেদ মাহমুদ আলী বলেন, “জাফর প্রতিদিনের মতো সকাল ৯টার দিকে গরুকে ঘাস খাওয়াতে পাহাড়ি এলাকায় যায়। এক পর্যায়ে সে গরু নিয়ে পাহাড়ে ডাকাতদলের আস্তানার কাছাকাছি পৌঁছায়।

“এ সময় ‘রোহিঙ্গা ডাকাত কামাল বাহিনীর’ সদস্যরা জাফরকে দেখতে পেয়ে গুলি ছোড়ে। এতে গুলিবিদ্ধ হলে গরু ফেলে সেখান থেকে পালিয়ে আসে জাফর।”

স্থানীয় লোকজন জাফরকে উদ্ধার করে রোহিঙ্গা শিবির সংলগ্ন এনজিও পরিচালিত একটি হাসপাতালে নিয়ে যায়, অবস্থা গুরুতর হওয়ায় চিকিৎসক তাকে কক্সবাজার জেলা সদর হাসপাতালে পাঠায় বলে জানান চেয়ারম্যান।

কক্সবাজার সদর হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা আশিকুর রহমান বলেন, “জাফরের পেটে গুলি লেগেছে। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।“

এ বিষয়ে জানতে টেকনাফ থানার ওসি মোহাম্মদ জোবাইর সৈয়দের মোবাইলে একাধিকবার ফোন করা হলেও কোনো সাড়া পাওয়া যায়নি

পাঠকের মতামত

কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ড, মাভাবিপ্রবি শিক্ষার্থীসহ পরিবারের ৪ জন নিখোঁজ

কক্সবাজারের ইনানীর পাটুয়ারটেক এলাকায় টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। শনিবার ...

চকরিয়ায় থামে না ঢাকাগামী ট্রেন, দুর্ভোগে ২০ লাখ মানুষ আরও কয়েক

চট্টগ্রাম-কক্সবাজার রেলপথে চলাচলকারী ঢাকাগামী আন্তঃনগর ট্রেন চকরিয়া স্টেশনে থামে না। ফলে চকরিয়া, পেকুয়া, মাতামুহুরীসহ আশপাশের ...

সাংবাদিক হয়রানির বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার ঘোষণা উপকূলীয় সাংবাদিক ফোরামের

সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে হয়রানি ও বাধার বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তোলার ঘোষণা দিয়েছে কক্সবাজার ...

পোড়া রিসোর্টে স্ত্রীকে জড়িয়ে, কোলে সন্তান নিয়ে স্বামীর হৃদয়বিদারক দৃশ্য

কক্সবাজারের উখিয়ায় টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডের পর উদ্ধার করা মরদেহগুলোর মধ্যে একটি মরদেহের পাশে পাওয়া ...

ইনানীতে রিসোর্টে আগুন: মালিক ও ম্যানেজারসহ ২৩ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ১

কক্সবাজারের উখিয়ার ইনানীর পাটোয়ারটেক এলাকার টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০ পর্যটকের মৃত্যুর ঘটনায় চারজনের নাম ...