ডেস্ক নিউজ
প্রকাশিত: ৩১/০১/২০২৫ ৭:২৭ পিএম

কক্সবাজারের টেকনাফে অপহৃত ছয়জনকে জিম্মি দশা থেকে উদ্ধার করেছে পুলিশ। এ সময় দুই অপহরণকারীকে আটক করা হয়। শুক্রবার (৩১ জানুয়ারি) ভোরে উপজেলার সদর ইউনিয়নের বড়ইতলী এলাকায় এ অভিযান চালানো হয়।

আটককৃতরা হলেন- টেকনাফ পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের নাইট্যংপাড়ার বাসিন্দা মোহাম্মদ আনোয়ার ও উপজেলার সদর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বড়ইতলী এলাকার বাসিন্দা পারভীনা আক্তার ওরফে পারভীন।

উদ্ধার হওয়া ছয়জনের মধ্যে দুইজন বাংলাদেশি ও চারজন রোহিঙ্গা নাগরিক। বাংলাদেশিরা টেকনাফ উপজেলার এবং রোহিঙ্গা নাগরিকরা উখিয়া ও টেকনাফের বিভিন্ন ক্যাম্পের বাসিন্দা।

টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ গিয়াস উদ্দিন এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘টেকনাফ সদর ইউনিয়নের বড়ইতলী এলাকায় জনৈক ব্যক্তির বসতঘরে কয়েকজন লোককে জিম্মি করে মুক্তিপণ আদায়ের চেষ্টার খবর পায় পুলিশ। পরে বড়ইতলী জামে মসজিদের বিপরীত পাশে সন্দেহজনক জনৈক মাহমুদুল হাসানের বসতঘরটি অভিযান চালিয়ে ঘিরে ফেলে পুলিশ। তাদের উপস্থিতি টের পেয়ে সন্দেহজনক ৫/৬ জন লোক দৌঁড়ে পালানোর চেষ্টা চালায়। এ সময় দুইজনকে আটক করতে সক্ষম হলেও অন্যরা পালিয়ে যায়। পরে পুলিশ তল্লাশি চালিয়ে বসতঘরটির একটি কক্ষে জিম্মি অবস্থায় ছয়জনকে উদ্ধার করেছে।’

উদ্ধার ব্যক্তিদের জিজ্ঞাসাবাদের বরাতে ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ গিয়াস উদ্দিন বলেন, ‘আটককৃতরা সংঘবদ্ধ অপরাধী চক্রের সদস্য। তারা সাগর পথে মালয়েশিয়ায় পাচারসহ নানা প্রলোভন দেখিয়ে ২/৩ দিন আগে অপহৃতদের এ বাড়িতে নিয়ে আসে। পরে তাদের জিম্মি করে স্বজনদের কাছ থেকে মুক্তিপণ আদায়ের চেষ্টা করছিল। আটককৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে টেকনাফ থানায় মামলা করা হয়েছে।’

কক্সবাজার জেলা পুলিশ ও ভুক্তভোগী ব্যক্তিদের তথ্য অনুযায়ী, গত এক বছরের বেশি সময়ে টেকনাফের বিভিন্ন এলাকা থেকে ২১৬ জনকে অপহরণের ঘটনা ঘটেছে। অন্যদিকে একই সময়ে উখিয়ায় বিভিন্ন রোহিঙ্গা আশ্রয়শিবির থেকে ৮৭ জনকে অপহরণ করা হয়।

পাঠকের মতামত

লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে কক্সবাজারের অধিকাংশ বেসরকারি হাসপাতাল

কক্সবাজারে লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে অধিকাংশ বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। জেলার তালিকাভুক্ত ১৮০টি ...

টেকনাফেে একরামুল হত্যা,হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি ২৭ সেপ্টেম্বর

২০১৮ সালে কক্সবাজারের টেকনাফে কথিত ‘বন্দুকযুদ্ধের’ নাটক সাজিয়ে বহুল আলোচিত কাউন্সিলর একরামুল হক হত্যার ঘটনায় ...

১২ কারাগারে জায়গা নেই, ধারণক্ষমতার আড়াই গুণ বন্দিকক্সবাজার কারাগারে ঠাঁই নেই, ৮৩০ আসনের বিপরীতে বন্দি ২,৮৮৫

চট্টগ্রাম বিভাগের ১২টি কারাগারে ধারণক্ষমতার দ্বিগুণের বেশি বন্দি থাকায় চরম চাপের মধ্যে রয়েছে কারা কর্তৃপক্ষ। ...

কুরআন হিফজে সাফল্য: টেকনাফে ৩ শিক্ষার্থী পেল সম্মাননা

কক্সবাজারের টেকনাফে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে ‘তানযিমুল আফনান টেকনাফ’-এর উদ্যোগে হিফজ সম্পন্নকারী শিক্ষার্থীদের সমাবর্তন ...