ডেস্ক নিউজ
প্রকাশিত: ১২/০২/২০২৫ ৭:৩৩ এএম

টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পেয়েছেন একই পরিষদের প্যানেল চেয়ারম্যান ১ মোহাম্মদ আলী। তিনি হ্নীলা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য এবং টেকনাফ উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ন সম্পাদক।

১০ ফেব্রুয়ারি কক্সবাজারের জেলা প্রশাসক মোহাম্মদ সালাহ্‌উদ্দিন স্বাক্ষরিত এক স্মারক পত্রে প্যানেল চেয়ারম্যান ১ হিসেবে মোহাম্মদ আলীকে পরিষদের আর্থিক ও প্রশাসনিক দায়িত্ব অর্পনের মধ্য দিয়ে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্বভার দেয়া হয়েছে।
এতে বলা হয়েছে, পরিষদের চেয়ারম্যান ও প্যানেল চেয়ারম্যানের অনুপস্থিতির কারণে হ্নীলা ইউনিয়নের সার্বিক সেবায় প্রতিবন্ধকতা হয়ে আসছে। এর প্রেক্ষিতে গত ৯ জানুয়ারি এক স্মারক সূত্রে টেকনাফ উপজেলার সহকারি কমিশনার ভূমিকে আর্থিক ও প্রশাসনিক অর্পণ করে প্রশাসক নিয়োগ দেয়া হয়ে ছিল। কিন্তু এতেও সেবা স্বাভাবিক না হওয়ায় ৫৫ জন নাগরিক এবং ইউপি সদস্যরা এক আবেদন করেন। আবেদনের প্রেক্ষিতে মোহাম্মদ আলীকে পরিষদের আর্থিক ও প্রশাসনিক দায়িত্ব অর্পন করা হয়েছে।
মোহাম্মদ আলী তার দায়িত্ব পালনে হ্নীলা বাসির সহযোগিতা চেয়েছেন।

পাঠকের মতামত

সেন্টমার্টিন যাত্রা ঘিরে সক্রিয় জালিয়াত চক্র

প্রবাল দ্বীপ সেন্টমার্টিনের জীববৈচিত্র্য রক্ষায় সরকারি ১২টি নির্দেশনা বাস্তবায়নে কাজ করছেন কক্সবাজার জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ ...

টেকনাফে ঘুষ ছাড়া ট্রান্সফরমার বদল নয়; পবিসের নিম্নস্তরের কর্মকর্তাদের টাকা আদায়ের অভিযোগ

সাধারণত অতিরিক্ত লোড এবং প্রকৃতিগত সমস্যার কারণে পল্লী বিদ্যুতের ট্রান্সফরমার নষ্ট হয়ে থাকে। আর নষ্ট ...

কক্সবাজারের ইউএনওকে গ্রেফতার করতে বললো স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা পরিচয় দেয়া পর্যটক

জাহাজযোগে সেন্টমার্টিন যেতে যাত্রাবিলম্ব হওয়ায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ১‘প্রশাসনিক কর্মকর্তা’ দাবি করে কক্সবাজার সদর উপজেলা নির্বাহী ...