প্রকাশিত: ২৯/০৯/২০১৮ ১:৪৩ পিএম

গিয়াস উদ্দিন ভুলু,টেকনাফ::
কক্সবাজার কাটা পাহাড় এলাকা থেকে টেকনাফ সাবরাং ইউনিয়নের তালিকাভূক্ত মাদক কারবারী শামসুল আলম মার্কিনের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়েছে। এই সময় ঘটনাস্থল থেকে অস্ত্র ও ইয়াবা উদ্ধার করা হয়েছে বলে জানায় পুলিশ।

তথ্য সূত্রে জানা যায়, ২৯ সেপ্টেম্বর সকাল সাড়ে ৮টারদিকে কক্সবাজার কাটা পাহাড় এলাকায় একটি লাশের খবর পেয়ে কক্সবাজার সদর থানা পুলিশের একটি দল এক ব্যক্তির গুলিবিদ্ধ লাশ উদ্ধার করে। এই সময় ঘটনাস্থল থেকে একটি দেশীয় তৈরী অস্ত্র ও ইয়াবা উদ্ধার করা হয়েছে বলে জানা যায়।

উদ্ধারকৃত ইয়াবার প্রকৃত সংখ্যা এখনো জানা যায়নি। পুলিশ লাশটি উদ্ধার করে কক্সবাজার মর্গে প্রেরণ করেছে।

এদিকে গত ২দিন আগে কক্সবাজার যাওয়ার পথে নিখোঁজ হওয়া সাবরাং ইউনিয়নের নয়াপাড়ার মৃত মৌলভী আলী হোছাইনের পুত্র, স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের তালিকাভূক্ত ইয়াবা গডফাদার শামসুল আলম মার্কিন (৪৮) নিখোঁজ থাকায় পরিজন খোঁজ করে ছবি দেখে তার লাশ বলে সনাক্ত করে। নিহতের ভাই আব্দুস সামাদ মর্গ হতে তার ভাইয়ের মৃতদেহ গ্রহণের সত্যতা নিশ্চিত করেছেন।

পাঠকের মতামত

উখিয়া ভূমি অফিসের বাউন্ডারি নির্মাণে অনিয়মের অভিযোগ, স্থানীয়দের বাধায় কাজ বন্ধ

কক্সবাজারের উখিয়া উপজেলা ভূমি অফিসের বাউন্ডারি ওয়াল নির্মাণকাজে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার ...

মাদক উদ্ধার ও সাহসিকতায় সম্মাননা পেলেন ওসি মোহাম্মদ আলী

সর্বোচ্চ মাদক উদ্ধার এবং সাহসিকতাপূর্ণ কাজের স্বীকৃতিস্বরূপ সম্মাননা পেয়েছেন কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ...

অপহৃত শিশুকে নির্যাতনের ভিডিও ভাইরাল, ক্যাম্প থেকে রোহিঙ্গা যুবক গ্রেপ্তার

অপহৃত এক শিশুকে ছুরি দেখিয়ে ভয়ভীতি দেখানোর ঘটনায় কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প থেকে জকরিয়া (৩০) ...

টেকনাফে ইউনিয়ন বিভাজন নিয়ে প্রতিবেদন করায় , সাংবাদিক টিপুর বিরুদ্ধে মামলা

টেকনাফের ইউনিয়ন বিভাজন নিয়ে গত ১৭জুলাই থেকে প্রিন্ট ও অনলাইন মিডিয়াসহ বিভিন্ন সংবাদ মাধ্যমে ধারাবাহিক ...
Single Page Footer