প্রকাশিত: ০৭/১১/২০১৮ ৯:৫৫ এএম

গিয়াস উদ্দিন ভূলু ::
হোয়াইক্যং ঢালাপথ হতে এক মাদক চোরাকারবারীর পরিত্যক্ত লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে পুলিশ।
জানা যায়,৭ নভেম্বর ভোররাতে উপজেলার হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির আইসি সুব্রত রায় গোপন সংবাদের ভিত্তিতে পাহাড়ী ঢালাপথ হতে পরিত্যক্ত অবস্থায় একটি লাশ উদ্ধার করে। পরে পরিচয় সনাক্ত করে নিহত ব্যক্তি হোয়াইক্যং নয়া বাজারের পশ্চিম সাতঘরিয়া পাড়ার মৃত মোবারক আলীর পুত্র আলী হোসেন প্রকাশ সোনা মিয়া কোম্পানী (৩৮) বলে সনাক্ত করে। লাশটি পোস্ট মর্টেমের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। তবে পুলিশের ধারণা, নিহত ব্যক্তি একজন মাদক ব্যবসায়ী। তাদের আভ্যন্তরীণ কলহের জেরধরে এই নৃশংস ঘটনার সুত্রপাত হতে পারে।
এই ব্যাপারে আইসি এসআই সুব্রত রায় জানান,রাতে গোলাগুলির শব্দ শুনে একদল পুলিশ ঘটনাস্থলে গেলে দূর্বৃত্তরা পালিয়ে যায়। ঘটনাস্থল তল্লাশী করে একটি লাশ পাওয়া যায়। এসময় কোন কিছু উদ্ধার হয়নি।
টেকনাফ মডেল থানার অফিসার্স ইনচার্জ প্রদীপ কুমার দাস ঢালাপথ হতে পরিত্যক্ত লাশ উদ্ধারের সত্যতা স্বীকার করে বলেন, তার পরিচয় সনাক্ত করে পোস্টমর্টেমের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।

পাঠকের মতামত

কক্সবাজার লাইট হাউস দারুল উলুম মাদ্রাসা ও জামে মসজিদ দখলের ষড়যন্ত্রের অভিযোগ

কক্সবাজার পৌরসভাধীন কলাতলি লাইট হাউজ এলাকাস্থ দারুল উলুম লাইট হাউস মাদ্রাসার পরিচালনা, মার্কেট ও মসজিদের ...

রামুতে সূর্যের হাসির চিকিৎসা ক্যাম্প উদ্বোধন করলেন এমপি লুৎফুর রহমান কাজল

কক্সবাজারের রামুতে অন্তর্ভুক্তিমূলক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসাসেবা ক্যাম্প পরিচালনা করেছে সূর্যের হাসি ক্লিনিক। ...

উখিয়া ভূমি অফিসের বাউন্ডারি নির্মাণে অনিয়মের অভিযোগ, স্থানীয়দের বাধায় কাজ বন্ধ

কক্সবাজারের উখিয়া উপজেলা ভূমি অফিসের বাউন্ডারি ওয়াল নির্মাণকাজে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার ...

মাদক উদ্ধার ও সাহসিকতায় সম্মাননা পেলেন ওসি মোহাম্মদ আলী

সর্বোচ্চ মাদক উদ্ধার এবং সাহসিকতাপূর্ণ কাজের স্বীকৃতিস্বরূপ সম্মাননা পেয়েছেন কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ...
Single Page Footer