প্রকাশিত: ২৭/০৭/২০১৯ ৪:২৭ পিএম

নিউজ ডেস্ক::
টেকনাফ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: শাহাজাহানকে ভারত যাওয়ার সময় যশোর বেনাপোল সীমান্তে আটকের পর নিয়ে আসা হচ্ছে। শুক্রবার (২৬জুলাই) সকালে জেলা পুলিশের একটিদল বেনাপোলের উদ্দেশ্যে রওয়ানা দিয়েছে। আজ শনিবার যেকোন সময়ে বেনাপোল থেকে শাহাজাহানকে নিয়ে কক্সবাজারে পৌছার কথা রয়েছে। কক্সবাজারে পৌছার পর সংশ্লিষ্ট মামলা রেকর্ডপত্র পর্যালোচনা করে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার মো: ইকবাল হোসেন।

গত বৃহস্পতিবার বিকাল ৫টার দিকে ভারতে যাওয়ার সময় বেনাপোল ইমিগ্রেশন পুলিশ টেকনাফের শাহাজাহান চেয়ারম্যানকে আটক করে। পরে বেনাপোল ইমিগ্রেশন পুলিশ তথ্য যাচাই করে তার বিরুদ্ধে একাধিক কালো তালিকা নাম থাকায় তাকে গ্রেফতার করে পোর্টথানা পুলিশে তুলে দেওয়া হয়।

পাঠকের মতামত

লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে কক্সবাজারের অধিকাংশ বেসরকারি হাসপাতাল

কক্সবাজারে লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে অধিকাংশ বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। জেলার তালিকাভুক্ত ১৮০টি ...

পালংখালীর ১নং ওয়ার্ডে ইউপি সদস্য পদে সিরাজের প্রার্থিতা ঘোষণা, দোয়া ও সমর্থন কামনা

কক্সবাজারের সীমান্তঘেঁষা উখিয়া উপজেলার ৫নং পালংখালী ইউনিয়ন পরিষদের ১নং (কাস্টমস) ওয়ার্ড থেকে আসন্ন ইউনিয়ন পরিষদ ...

অষ্টাদশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষায় সিভিল জজ হলেন উখিয়ার রিদুয়ান

অষ্টাদশ বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষায় সিভিল জজ/জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন কক্সবাজারের উখিয়া উপজেলার ...