প্রেস বিজ্ঞপ্তি
প্রকাশিত: ১০/০২/২০২৫ ১২:১১ এএম

টেলিভিশন সাংবাদিকদের প্রধান সংগঠন টিভি জার্নালিস্ট এসোসিয়েশন এর আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। এতে বাংলাভিশনের কক্সবাজারস্থ স্টাফ রিপোর্টার মোর্শেদুর রহমান খোকনকে আহবায়ক ,আর টিভির ককসবাজার জেলা প্রতিনিধি সাইফুর রহিম শাহীনকে যুগ্ন আহবায়ক ও মোহনা টেলিভিশনের কক্সবাজার জেলা প্রতিনিধি আমানুল হক বাবুলকে সদস্য সচিব করে আহবায়ক কমিটি গঠন করা হয়েছে।

সংগঠনের বার্ষিক সাধারণ সভায় উপস্থিত সদস্যদের প্রত্যক্ষ মতামতের ভিত্তিতে এ কমিটি গঠিত হয়।

ঘোষিত কমিটির অন্যান্য সদস্যরা হচ্ছেন এন টিভির ষ্টাফ রিপোর্টার ইকরাম চৌধুরী টিপু, এটিএন বাংলার কক্সবাজার জেলা প্রতিনিধি মোয়াজ্জেম হোসেন শাকিল, বিজয় টিভির কক্সবাজার জেলা প্রতিনিধি মোঃ শাহ আলম, চ্যানেল এস এর কক্সবাজার জেলা প্রতিনিধি মোহাম্মদ আয়াছ রনি, আনন্দ টিভির কক্সবাজার জেলা প্রতিনিধি এস্তে ফারুক, এশিয়ান টেলিভিশনের কক্সবাজার জেলা প্রতিনিধি মোহাম্মদ শেখ সেলিম, গ্লোবাল টেলিভিশনের জেলা প্রতিনিধি রহিদুল কবির, বাংলা টিভির কক্সবাজার জেলা প্রতিনিধি আমিনুল হক আমীন ও নাগরিক টিভির কক্সবাজার জেলা প্রতিনিধি সাইফুল ইসলাম।

ঘোষিত আহবায়ক কমিটি আগামী ৩ মাসের মধ্যে গনতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে একটি পরিপূর্ণ গঠনতন্ত্র প্রনয়ন পূর্বক নির্বাচনের ব্যবস্থা গ্রহন করবেন।

গঠিত কমিটির সদস্যরা মত প্রকাশ করেছেন যে কক্সবাজার জেলায় কর্মরত সকল টিভি সাংবাদিকেরা এই সংগঠনের সদস্য হতে পারবেন। ইচ্ছুক প্রতিনিধিগন আহবায়ক কমিটির সাথে যোগাযোগ করে আগামী ১৫ মার্চের মধ্যে নির্ধারিত ফি প্রদানপূর্বক সদস্য ভর্তি ফরম সংগ্রহ করার জন্য অনুরোধ করা হয়েছে

পাঠকের মতামত

 

ইষ্ট বেকারের জ্যাম-ফিল্ড ব্রেডে স্বাস্থ্যঝুঁকি, বিক্রি বন্ধের নির্দেশ

মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ ব্যবহারের অভিযোগে তিনটি প্রতিষ্ঠানের তিন ধরনের খাদ্যপণ্য বাজার থেকে প্রত্যাহারের ...

আর্জেন্টিনার জয়োল্লাসের ভিডিও করতে গিয়ে বিদ্যুৎস্পর্শে শিক্ষার্থীর মৃত্যু

বিশ্বকাপে আর্জেন্টিনা ফুটবল দলের জয়ে আনন্দ মিছিলের ভিডিও ধারণ করতে গিয়ে নেত্রকোনায় একটি ভবনের ছাদে ...

জরুরি ত্রাণ সহায়তা নিয়ে কক্সবাজারের বন্যাদুর্গতদের পাশে আইআরসি

কক্সবাজারে ভয়াবহ বন্যায় দুর্গতদের সহায়তায় এগিয়ে এসেছে ইন্টারন্যাশনাল রেসকিউ কমিটি (আইআরসি)। আইআরসির পক্ষ থেকে কক্সবাজারের ...

রোহিঙ্গাদের ভোটার তালিকায় অন্তর্ভুক্তির অভিযোগ ইউপি চেয়ারম্যানসহ ৩ সদস্যকে সাময়িক বরখাস্ত

রোহিঙ্গাদের বাংলাদেশি পরিচয়ে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করতে ভুয়া নাগরিক সনদ ও রোহিঙ্গা নন’ মর্মে প্রত্যয়নপত্র ...