প্রকাশিত: ২২/০৬/২০২১ ৮:৫১ পিএম

পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন বলেছেন, বড় পণ্ডিতরা টিকার নামে মুলা দেখিয়ে যাচ্ছে। জি-৭ দেশগুলো কিছুদিন আগে বৈঠক করে বলেছে, তারা ১০০ কোটি ডোজ টিকা দরিদ্র দেশগুলোকে দেবে। এ নিয়ে শুধু গল্পই শুনছি। কিন্তু দেওয়ার জন্য কেউ উদ্যোগ নিচ্ছে না।

আজ মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে তার কার্যালয়ে সাংবাদিকদের টিকাপ্রাপ্তি নিয়ে তিনি এসব কথা বলেন।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, আশ্বাস দিয়ে যাচ্ছে সবাই। আমি বলি মুলা দেখাচ্ছে সবাই। সবচেয়ে বড় সমাধান হবে যখন আমরা নিজেরাই টিকা তৈরি করব। নিজেরা টিকা তৈরি করলে আর অন্যের দিকে চেয়ে থাকতে হবে না।

মন্ত্রী বলেন, ধনী দেশগুলো টিকা নিয়ে বসে রয়েছে। তাদের যত জনসংখ্যা, তার থেকে তাদের কাছে টিকা বেশি রয়েছে।

এদিকে বিশ্বের শিল্পোন্নত দেশগুলোর জোট-৭-এর নেতারা মহামারি নিয়ন্ত্রণে করোনাভাইরাসের টিকার ১০০ কোটি ডোজ দরিদ্র দেশগুলোকে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। ১৩ জুন জি-৭ সম্মেলন শেষে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন এ তথ্য জানিয়েছেন।

পাঠকের মতামত

বাংলাদেশ-চীনের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকে রোহিঙ্গা ও করিডোর নিয়ে আলোচনা

চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই’র সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক ক‌রে‌ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। তারা রোহিঙ্গা প্রত্যাবাসন, পরিবহন ...

ইউপি চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতা স্নাতক করতে হাইকোর্টের রুল

ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে নির্বাচনের জন্য শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে স্নাতক নিশ্চিতে রুল জারি করেছেন হাইকোর্ট। ...

মিয়ানমারের নতুন বাস্তবতায় রোহিঙ্গা প্রত্যাবাসনে মধ্যস্থতা করবে চীন

রোহিঙ্গা প্রত্যাবাসনে চীন সহযোগিতা অব্যাহত রাখবে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। তিনি ...

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে রোহিঙ্গা বিষয়ক জাতীয় কর্মকৌশল কমিটি

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে ১১ সদস্যের ‘রোহিঙ্গা বিষয়ক জাতীয় কর্মকৌশল প্রণয়ন কমিটি’ গঠন করেছে সরকার। ...
Single Page Footer