প্রকাশিত: ০৯/১০/২০১৮ ১২:০৯ পিএম

ইমাম খাইর:
কক্সবাজার শহরের ২ নং ওয়ার্ড উত্তর নুনিয়ারছড়ায় টমটমে ওড়না পেচিয়ে এক স্কুল ছাত্রীর করুণ মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (৯ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে ঘটনাটি ঘটে।
নিহতের নাম নুসাইবা হোসেন নিরু।
সে স্থানীয় হাজি হাছন আলী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর ছাত্রী এবং ওই এলাকার মুহাম্মদ হোসেন ধলুর মেয়ে।
নিহতের মরদেহ কক্সবাজার জেলা সদর হাসপাতালে রয়েছে।
মরদেহ হাসপাতালে নিয়ে আসা মুহাম্মদ গিয়াস উদ্দিন নামের স্থানীয় এক ব্যক্তি জানান, উত্তর নুনিয়ারছড়া বাজারের বরফমিলের সামনে লোকজন জড়ো হয়েছে গিয়ে দেখেন সেখানে একটি টমটমের সিটে গলায় ওড়না পেচানো এক ছাত্রী পড়ে আছে। সিটে বই-খাতাও দেখা যায়। দ্রুত সদর হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে গেলে চিকিৎসক মৃত্যুর বিষয় নিশ্চিত করেন।
কক্সবাজার জেলা সদর হাসপাতালের জরুরী বিভাগে গিয়ে দেখা গেছে, হতভাগা স্কুল ছাত্রীর মরদেহের পাশে বারবার কান্নায় মূর্ছা যাচ্ছে মা আসমা আকতার। সাথে নুসাইবার একমাত্র জমজ ভাই হোসাইন আহমদ অভি এবং খালা নাসিমা আকতারও রয়েছে। দর্শণার্থীরা মর্মান্তিক ঘটনাটির জন্য দুঃখ প্রকাশ করেছে।
খালা নাসিমা আকতার জানান, প্রতিদিনের মতো নুসাইবা সকাল ৭টায় স্কুলের প্রধান শিক্ষক আবদুল অদুদের বাসায় কোচিং করতে যায়। টমটমে করে বাসায় ফেরার পথে করুণ ঘটনার শিকার হয়।
জেলা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. মোহাম্মদ শাহীন আবদুর রহমান চৌধুরী জানান, হাসপাতালের আনার আগেই তার মৃত্যু হয়। মরদেহ হাসপাতালে রয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে স্বজনের কাছে হস্তান্তর করা হবে। সিবিএন

পাঠকের মতামত

উখিয়া ভূমি অফিসের বাউন্ডারি নির্মাণে অনিয়মের অভিযোগ, স্থানীয়দের বাধায় কাজ বন্ধ

কক্সবাজারের উখিয়া উপজেলা ভূমি অফিসের বাউন্ডারি ওয়াল নির্মাণকাজে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার ...

মাদক উদ্ধার ও সাহসিকতায় সম্মাননা পেলেন ওসি মোহাম্মদ আলী

সর্বোচ্চ মাদক উদ্ধার এবং সাহসিকতাপূর্ণ কাজের স্বীকৃতিস্বরূপ সম্মাননা পেয়েছেন কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ...

অপহৃত শিশুকে নির্যাতনের ভিডিও ভাইরাল, ক্যাম্প থেকে রোহিঙ্গা যুবক গ্রেপ্তার

অপহৃত এক শিশুকে ছুরি দেখিয়ে ভয়ভীতি দেখানোর ঘটনায় কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প থেকে জকরিয়া (৩০) ...

টেকনাফে ইউনিয়ন বিভাজন নিয়ে প্রতিবেদন করায় , সাংবাদিক টিপুর বিরুদ্ধে মামলা

টেকনাফের ইউনিয়ন বিভাজন নিয়ে গত ১৭জুলাই থেকে প্রিন্ট ও অনলাইন মিডিয়াসহ বিভিন্ন সংবাদ মাধ্যমে ধারাবাহিক ...
Single Page Footer