প্রকাশিত: ১৩/০৮/২০১৮ ৭:৫১ পিএম , আপডেট: ১৬/০৮/২০১৮ ১১:২৬ পিএম

চট্টগ্রাম – চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় রাস্তার পাশে ঝোপ থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার দুপুরে উপজেলার কাটাখালী ইউনিয়নের চট্টগ্রাম-কাপ্তাই সড়কের পাশের ঝোপ থেকে লাশটি উদ্ধার করা হয়।

লাশটি মরিয়ম নগর ইউনিয়নের বাসিন্দা মো. আলতাফের (৫০)।

স্থানীয়ভাবে কানা আলতাফ নামে পরিচিত এ ব্যক্তির বিরুদ্ধে মাদক, অস্ত্র, ডাকাতিসহ ১১টি মামলা আছে বলে জানিয়েছেন রাঙ্গুনিয়া থানার ওসি ইমতিয়াজ ভূঁইয়া।

ওসি জানান, লাশে তিনটি গুলির চিহ্ন আছে।

তিনি বলেন, “আলতাফ জেলা পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী। মাদক ব্যবসাসহ বিভিন্ন অপরাধে যুক্ত ছিল সে।”

নিজেদের মধ্যে দ্বন্দ্বে আলতাফ খুন হতে পারে জানিয়ে ওসি ইমতিয়াজ বলেন, “তার পরিবারের পক্ষ থেকে এখনও কোনো অভিযোগ করা হয়নি। আমরা খুনের বিষয়টি খতিয়ে দেখছি।”

পাঠকের মতামত

মাদক উদ্ধার ও সাহসিকতায় সম্মাননা পেলেন ওসি মোহাম্মদ আলী

সর্বোচ্চ মাদক উদ্ধার এবং সাহসিকতাপূর্ণ কাজের স্বীকৃতিস্বরূপ সম্মাননা পেয়েছেন কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ...

অপহৃত শিশুকে নির্যাতনের ভিডিও ভাইরাল, ক্যাম্প থেকে রোহিঙ্গা যুবক গ্রেপ্তার

অপহৃত এক শিশুকে ছুরি দেখিয়ে ভয়ভীতি দেখানোর ঘটনায় কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প থেকে জকরিয়া (৩০) ...

টেকনাফে ইউনিয়ন বিভাজন নিয়ে প্রতিবেদন করায় , সাংবাদিক টিপুর বিরুদ্ধে মামলা

টেকনাফের ইউনিয়ন বিভাজন নিয়ে গত ১৭জুলাই থেকে প্রিন্ট ও অনলাইন মিডিয়াসহ বিভিন্ন সংবাদ মাধ্যমে ধারাবাহিক ...

বিলাসবহুল গাড়ি, তরুণ সিন্ডিকেট ও রোহিঙ্গা ক্যাম্প ঘিরে বিস্তৃত ইয়াবা নেটওয়ার্ক

কখনো বিলাসবহুল প্রাইভেটকার, কখনো সুন্দরী নারী, কখনো পেটের ভেতর, কখনো শরীরের বিভিন্ন অংশে, আবার কখনো ...
Single Page Footer