প্রকাশিত: ১১/০৪/২০১৭ ৬:৫৬ এএম

ফরিদুল মোস্তফা খান, কক্সবাজার::
শুধু বিমান বন্দরকে আন্তজাতিক মানের নয়,দেশী-বিদেশী পর্যটকদের কাছে পৃথিবী দীর্ঘ বেলাভূমি কক্সবাজারের আকর্ষণ আরোও বাড়াতে এবার নির্মিত হতে যাচ্চে বিশ্বমানের রেল স্টেশন ও। আর এই রেল স্টেশনটি দেখতে অনেকটা ঝিনুক আকৃতির হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। এই জন্য প্রধানমন্ত্রীর ঐকান্তিক প্রচেষ্টায় স্থানীয় এম.পি সাইমুম সরওয়ার কমল সহ স্থানীয় প্রশাসন আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
রেলওয়ে সূত্র জানিয়েছে, স্টেশনটির অবস্থান হবে কক্সবাজার বাস টার্মিনালের বিপরীতে চৌধুরীপাড়ায়। চলতি বছরের জুন মাসেই রেলস্টেশন ও দোহাজারী-কক্সবাজার রেল লাইনের নির্মাণকাজ শুর“ হতে পারে।
জানা যায়, প্রথমে রেললাইন হবে চট্টগ্রামের দোহাজারী থেকে রামু পর্যন্ত। রামু হবে জংশন। আর সেখান থেকে একটি লাইন চলে যাবে কক্সবাজার সমুদ্র সৈকতে। তখন ঢাকা  থেকে সরাসরি ট্রেনে পৌঁছানো যাবে কক্সবাজারে।  পুরো প্রকল্প শেষ হতে বছর পাঁচেকও সময় লাগবে না। ২০২০-২২ সালের মধ্যেই সব কাজ শেষ হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।  রেলওয়ে সূত্র মতে, প্রস্তাবিত রেললাইনের রুট এলাইনমেন্ট’ পিলার দিয়ে চিহ্নিত করা হয়েছে। চলছে জমি অধিগ্রহণ কাজ। উঁচু-নিচু টিলা, বনভূমি ও সমতল সবুজ প্রান্তর পেরিয়ে রেললাইনটি শেষ হবে সমুদ্রতীরের একেবারে কাছে।

পাঠকের মতামত

১৯৭ কোটি টাকার নিরাপত্তা প্রকল্প অকার্যকর, ঝুঁকিতে ৩৩ রোহিঙ্গা ক্যাম্প

কক্সবাজারের উখিয়া ও টেকনাফের ৩৩টি রোহিঙ্গা ক্যাম্পের নিরাপত্তা জোরদারে প্রায় ১৯৭ কোটি টাকা ব্যয়ে নির্মাণ ...

‘আর পারলাম না জানোয়ারের বাচ্চার সঙ্গে’— ফেসবুকে পোস্টের পর কলেজ ছাত্রীর মরদেহ উদ্ধার

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ‘আর পারলাম না জানোয়ারের বাচ্চার সঙ্গে’ লিখে স্ট্যাটাস দেওয়ার পাঁচ ঘণ্টার ...

রোহিঙ্গা শিবিরের মাটিতে মিলেছে মাইক্রোপ্লাস্টিক কণা, কেজিতে গড়ে ১০৪টি!

বাংলাদেশের কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা শিবিরের মাটিতে মাইক্রোপ্লাস্টিক দূষণের মাত্রা ও পরিবেশগত ঝুঁকি নিয়ে গবেষণা করেছেন ...