প্রকাশিত: ২৬/০৬/২০২০ ৮:১৫ এএম

গাজীপুরের কাপাসিয়া উপজেলায় ঋণ গ্রহীতার কাছ থেকে জোর করে কিস্তির টাকা আদায় করার অভিযোগে একটি ঋণ দানকারী বেসরকারি সংস্থার (এনজিও) কর্মকর্তাকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

আজ বৃহস্পতিবার কাপাসিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোসা. ইসমত আরা ওই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

ইউএনও ইসমত আরা বলেন, ‘গত ২৩ জুন এক সরকারি নির্দেশনায় বলা হয়েছে- ‘‘করোনাভাইরাস মহামারির মধ্যে আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত এনজিওর সদস্য/গ্রাহককে ক্ষুদ্র ঋণের কিস্তি পরিশোধে জোর/বাধ্য করা যাবে না।’’ তারপরও বৃহস্পতিবার সকালে উপজেলার দস্যূ নারায়ণপুর গ্রামে বেসরকারি সংস্থা ‘‘সেবা’’র ঋণগ্রহীতা হোসেন আলীর বাড়িতে গিয়ে তার কাছে ওই এনজিওর কর্মীরা কিস্তির টাকা পরিশোধের জন্য চাপ দেন।’

ইউএনও বলেন, ‘খবর পেয়ে সেখানে গিয়ে ওই এনজিওর ব্যবস্থাপক নাজমুল হাসানকে ডেকে আনা হয়। পরে ঘটনার সত্যতা পেয়ে তাৎক্ষণিকভাবে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয় এবং নাজমুল হাসানকে এক হাজার টাকা জরিমানা করা হয়।’

পাঠকের মতামত

অভিযানের পরও মেরিনড্রাইভে নির্মাণযজ্ঞ, ‘সরকারি দপ্তর’ ম্যানেজের দাবি!

টুপটুপ রিসোর্টে অগ্নিকান্ডের পর মেরিনড্রাইভ এলাকায় অবৈধ-অনুমোদনহীন স্থাপনার বিরুদ্ধে উচ্ছেদ অভিযান শুরু করেছে জেলা প্রশাসন। ...

ডিএনএ টেস্টে নিহত ১০ জনের পরিচয় মিলেছে, মিলেনি ছাত্রদল নেতার স্ত্রীর পরিচয়

উখিয়ার ইনানীতে টুপটুপ রেস্তোরাঁ অ্যান্ড রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহত ১০ জনের পরিচয় ডিএনএ পরীক্ষায় শনাক্ত করেছে ...

কক্সবাজারে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক শাখা থেকে গ্রাহকের ৩৩ লক্ষাধিক টাকা উধাও -থানায় জিডি

কক্সবাজারের ঈদগাঁও বাসস্টেশনস্থ ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি (ইউসিবি) ঈদগাহ শাখা থেকে এক গ্রাহকের হিসাব থেকে ...