প্রকাশিত: ০৫/০৪/২০২০ ৮:৪০ পিএম

মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :

কক্সবাজার জেলা প্রশাসনের সাথে সমন্বয় করা ব্যতীত এনজিও সমুহ কোন ত্রাণ, খাদ্য সহায়তা, রান্নাকরা খাবার ও নগদ অর্থ বিতরণ করতে পারবেনা। দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের গত ২৯ মার্চ জারীকৃত এক পত্রের আলোকে কক্সবাজারের জেলা প্রশাসক মোঃ কামাল হোসেন রোববার ৫ এপ্রিল এ নির্দেশনা জারি করেন।

নির্দেশনায় বলা হয়, এনজিও সমুহ তাদের পছন্দমাফিক ত্রাণ, খাদ্য সহায়তা, রান্নাকরা খাবার ও নগদ অর্থ প্রদান করায় ত্রাণ বিতরণে দ্বৈততা পরিলক্ষিত হচ্ছে। ফলে উপকারভোগীদের প্রকৃত তালিকা প্রণয়নে প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে। এ অবস্থায় ত্রাণ বিতরণে দ্বৈততা পরিহারের লক্ষ্যে দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের পত্রের আলোকে এনজিও গুলোকে পছন্দ মাফিক তালিকা তৈরী থেকে বিরত থেকে জেলা প্রশাসনের সাথে সমন্বয় করে ত্রাণ, খাদ্য সহায়তা, রান্নাকরা খাবার ও নগদ অর্থ বিতরণ করতে জারীকৃত পত্রে নির্দেশনা দেওয়া হয়েছে।

পাঠকের মতামত

২৮ মামলার আসামি টেকনাফের নুরুল হুদার এবার দুর্নীতি মামলায় কারাদণ্ড

কক্সবাজার টেকনাফের হ্নীলা ইউনিয়ন পরিষদের ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) সভাপতি নুরুল হুদাকে ...

প্রধানমন্ত্রীর হোটেল পরিচয়ে পর্যটককে হুমকি: সীগালের সেই ম্যানেজার কামরুল গ্রেফতার

প্রধানমন্ত্রী তারেক রহমানের হোটেল পরিচয়ে প্রতারণা ও পর্যটককে হুমকি দেয়ার ঘটনায় কক্সবাজারের তারকামানের হোটেল সীগালের ...

‘পরিস্থিতি স্বাভাবিক হলে’ ৩ লাখ রোহিঙ্গাকে ফেরত নেবে মিয়ানমার

বাংলাদেশের শরণার্থী শিবিরগুলোতে থাকা ৩ লাখের বেশি রোহিঙ্গাকে মিয়ানমারের রাখাইন রাজ্যের সাবেক বাসিন্দা হিসেবে যাচাই ...
Single Page Footer