প্রকাশিত: ২১/০২/২০১৭ ৮:৫১ এএম

নিজস্ব প্রতিবেদক ::

নতুন দায়িত্ব প্রাপ্ত ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোরশেদ হোসাইন তানিম ও পরীক্ষিত সভাপতি ইশতিয়াক আহমেদ জয়ের নেতৃত্বে কক্সবাজার জেলা ছাত্রলীগকে দুর্বার গতিতে এগিয়ে নেয়ার অঙ্গীকার ব্যক্ত করেছেন ছাত্রলীগের নেতাকর্মীরা। সোমবার মোরশেদ হোসাইন তানিমের সংর্বধনা সভায় এই অঙ্গীকার ব্যক্ত করা হয়। জেলা ছাত্রলীগের উদ্যোগে বিকাল ৪টায় খুরুস্কুল রাস্তারমাথা এলাকায় এই সংবর্ধণা সভা অনুষ্ঠিত হয়। ওই সংর্বধনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি নূরুল আজিম কনক। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জেলা ছাত্রলীগের সভাপতি ইশতিয়াক আহমেদ জয়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সাধারণ সম্পাদক আবু তাহের আজাদ, জেলা যুবলীগের যুগ্ম-আহবায়ক ডালিম বড়ুয়া, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক কাজী রাসেল নোবেল ও পৌর আওয়ামী লীগ নেতা ইমরুল কায়েস চৌধুরী, দুবাই স্বেচ্ছাসেবক লীগের নেতা ফাহাদ আলী।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা ছাত্রলীগের সহ-সভাপতি ইসমাঈল সাজ্জাদ, মুবিনুল হক মুবিন, সাংসদ সাইমুম সরওয়ার কমলের সহকারী আবু বকর, জালাল উদ্দীম মিঠু ও কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ছাত্রলীগের সভাপতি মইন উদ্দিনসহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।

সভায় বক্তারা বলেন, কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশনায় ইশতিয়াক-তানিমের নেতৃত্বে কক্সবাজার জেলা ছাত্রলীগে ঐক্যবদ্ধভাবে দুর্বার গতিতে এগিয়ে যাবে। এই জন্য কোন্দল ও ভেদাভেদ ভুলে সকলকে সুষ্ঠুভাবে দায়িত্ব পালন করতে হবে। যাতে বিরোধী দল সুযোগ নিতে পারে। সংবর্ধনা সভায় জেলার বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মীরা অংশ নেন।

এর আগে বিকেল সাড়ে ৩ টায় ঢাকা থেকে কক্সবাজারে পৌঁছেন কক্সবাজার জেলা ছাত্রলীগের নতুন দায়িত্বপ্রাপ্ত ভারপ্রাপ্ত সম্পাদক মোরশেদ হোসাইন তামিম। নভোএয়ারের একটি বিমানে করে কক্সবাজার বিমানবন্দরে অবতরণ করেন। তানিমের সাথে ছিলেন জেলা ছাত্রলীগের সভাপতি ইশতিয়াক আহমেদ জয়, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি নূরুল আজিম কনক, সাবেক সাধারণ সম্পাদক আবু তাহের আজাদ, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি আভাস শর্মা বিষু।

এসময় ছাত্রলীগের হাজার হাজার নেতাকর্মী তানিমকে বরণ করে নেন। পরে পাঁচ শতাধিক মোটরসাইকেল শোভাযাত্রার মাধ্যমে তানিমকে নিয়ে এক বিশাল শোডাউন কক্সবাজার শহর প্রদক্ষিণ করেন। এর মধ্যে জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা মরহুম একে এম মোজাম্মেল হকে কবর জিয়ারত করেন।

পাঠকের মতামত

নির্বাচনী পরীক্ষায় পাস করলেই দিতে পারবে এসএসসি, তদবির-সুপারিশ প্রত্যাখ্যানের ঘোষণা সভাপতির

কক্সবাজারের উখিয়ার আবুল কাশেম নুর জাহান চৌধুরী (একেএনসি) উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষার্থীদের পড়ালেখায় ...

জরিমানা অনাদায়ে কারাদণ্ড, ৮ লাখ টাকা দিয়েই মুক্তি পেলেন চৌরঙ্গী বেকারি মালিক

কক্সবাজারে নিরাপদ খাদ্য আইন লঙ্ঘনের অভিযোগে চৌরঙ্গী বেকারির স্বত্বাধিকারী মোহাম্মদ আলীকে ৮ লাখ টাকা জরিমানা ...

কক্সবাজারের সাবেক এডিসি কারাগারে, ডিসিসহ ১০ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

কক্সবাজারের বহুল আলোচিত মাতারবাড়ী বিদ্যুৎকেন্দ্রের ক্ষতিপূরণের টাকা আত্মসাতের অভিযোগে সাবেক অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) জাফর ...

বাবার শেষ ইচ্ছা পূরণে প্রতিবন্ধী ছেলের রাজকীয় বিয়ে, উপহার পেলেন কোটি টাকার বাড়ি

কক্সবাজারের পেকুয়া উপজেলায় এক ব্যতিক্রমী ও মানবিক আয়োজনের মধ্য দিয়ে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন শারীরিক প্রতিবন্ধী ...

মাছকারিয়া বিলে বন বিভাগের অভিযান, ধ্বংস ৫ হাজার কৃত্রিম বক ও শতাধিক ফাঁদ

কক্সবাজারের উখিয়ার জীববৈচিত্র্যসমৃদ্ধ মাছকারিয়া বিলে পাখি শিকারিদের বিরুদ্ধে অভিযান চালিয়েছে বন বিভাগ। সোমবার (১৬ নভেম্বর) ...

উখিয়া নিউজ ডটকমে সংবাদ প্রকাশের পর বনবিভাগের বড় অভিযান, ধ্বংস ৫ হাজার কৃত্রিম বক

অতিথি পাখি শিকার, ফাঁদে আটকে বিক্রি হচ্ছে হাটবাজারে—উখিয়ার এমন চিত্র নিয়ে উখিয়া নিউজ ডটকমে সংবাদ ...

ফেসবুক স্ট্যাটাসের বিরোধে সংঘর্ষএগারো দিন মৃত্যুর সঙ্গে লড়ে প্রাণ গেল শফিকের

একই এলাকার বাসিন্দা। প্রতিদিন দেখা-সাক্ষাৎ, একসঙ্গে আড্ডা, চলাফেরা-সম্পর্কও ছিল পরিচিতির। উত্তর-দক্ষিণ, পূর্ব-পশ্চিমের কয়েকটি পাড়ার কিশোর-যুবক ...