প্রকাশিত: ১৬/০৯/২০১৮ ৯:১০ এএম

উখিয়া নিউজ ডেস্ক::
একাদশ জাতীয় সংসদ নির্বাচন পরিচালনার জন্য জেলা, উপজেলার নেতাদের নিয়ে নির্বাচনী আসনভিত্তিক কমিটি গঠন করবে ক্ষমতাসীন আওয়ামী লীগ। শনিবার (১৫ সেপ্টেম্বর) রাতে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির সভায় প্রাথমিকভাবে এ সিদ্ধান্ত নেয়া হয়। সভায় উপস্থিত একাধিক সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

সভায় উপস্থিত একাধিক নেতা জানান, জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির প্রাথমিক সিদ্ধান্ত অনুযায়ী আসনভিত্তিক নির্বাচন পরিচালনা কমিটিতে সংশ্লিষ্ট জেলা, উপজেলা কমিটির সভাপতি-সাধারণ সম্পাদকেরা থাকবেন। এরা কেন্দ্রীয় কমিটির নির্দেশনা অনুযায়ী প্রার্থীর পক্ষে কাজ করবেন।

আওয়ামী লীগের জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক ও দলটির সভাপতি শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপদেষ্টা পরিষদের সদস্যদের চেয়ারম্যান ও কেন্দ্রীয় কমিটির সম্পাদকমন্ডলীর সদস্যদের সদস্য সচিব করে কয়েকটি কোর কমিটির গঠনের প্রস্তাব করা হয়।

সভায় সূত্র জানায়, এই কোর কমিটিগুলো নির্বাচন সংশ্লিষ্ট সকল সেক্টরের কর্মকর্তা ও দলের তৃণমূলের সঙ্গে যোগাযোগ রক্ষা করে কাজ করবেন।

নাম প্রকাশে অনিচ্ছুক সভায় উপস্থিত এক নেতা জানান, আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বলেছেন, ছয়মাস আগে অনেক জেলায় জনপ্রিয়তা নিম্নমুখী হতে শুরু করে তবে বর্তমান জরিপে দেখা যায় তার উন্নতি ঘটেছে। এখন ভোটারদের আকৃষ্ট করতে সরকারের উন্নয়ন কর্মকাণ্ডগুলো বেশি করে প্রচার করতে হবে।

ওই নেতা আরও জানান, প্রধানমন্ত্রী বলেছেন, মনোনয়নের ক্ষেত্রে জনপ্রিয় নেতারা অগ্রাধিকার পাবে। ভাবমূর্তি ক্ষুণ্ন করা কোনো নেতা মনোনয়ন পাবেন না।

জাগো নিউজ

পাঠকের মতামত

গুতেরেসের সঙ্গে তারেক রহমানের বৈঠক, রোহিঙ্গা সংকট ও জলবায়ু ইস্যুতে জোর

জাতিসংঘে বাংলাদেশের অগ্রাধিকার ইস্যু, রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান, জলবায়ু পরিবর্তনের অভিঘাত এবং বৈশ্বিক শান্তি ও ...

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ দফারোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য সময়োপযোগী প্রস্তাবনা : শাহজাহান চৌধুরী

দীর্ঘদিন ধরে রোহিঙ্গা জনগোষ্ঠীর বিপুল উপস্থিতির কারণে কক্সবাজারের উখিয়া-টেকনাফে জনজীবনে নানা ধরনের চাপ তৈরি হয়েছে। ...

রোহিঙ্গা সমস্যা সমাধানে জাতিসংঘে তারেক রহমানের ৫ প্রস্তাব

রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি পাঁচটি জরুরি পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক ...

রোহিঙ্গা প্রত্যাবাসনে বিশ্বকে আরও কঠোর হওয়ার বার্তা তারেক রহমানের

রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের আরও কার্যকর ভূমিকা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে ...

নবম পে স্কেলের বাইরে যারা

সরকারি চাকরিতে নিয়োজিত কয়েক শ্রেণির কর্মচারী ও শ্রমিক নবম জাতীয় বেতন স্কেলের আওতায় আসছেন না। ...