প্রকাশিত: ০৮/০৫/২০১৯ ৯:৪১ এএম

ডেস্ক রিপোর্ট ::
মঙ্গলবার ভোররাতে সীতাকুণ্ড এলাকা থেকে বেসরকারি টেলিভিশন জিটিভির লোগোযুক্ত একটি প্রাইভেট কার থেকে ১ হাজার ৩৩০ পিস ইয়াবাসহ চারজনকে গ্রেফতার করেছে পুলিশ।

আটক চারজন হলেন- নাজিম (৩৬), মোসলেহ উদ্দিন (৩৫), সায়েম (২৮) ও মুরাদ (২০)। এদের মধ্যে মুরাদ ওই প্রাইভেটকারের চালক ছিলেন। অন্যরা গাড়ির আরোহী ছিলেন

সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দেলওয়ার হোসেন গণমাধ্যমকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ড এলাকায় একটি কার থামানো হয়।

কারটিতে জিটিভির লোগো লাগিয়ে ইয়াবা নিয়ে ঢাকায় যাচ্ছিলেন চার যুবক। তাদের কাছ থেকে ১ হাজার ৩৩০ ইয়াবা উদ্ধার করা হয়েছে। তবে গ্রেপ্তারকৃতরা জিটিভির কেউ নন।

জিটিভির চট্টগ্রাম ব্যুরো প্রধান অনিন্দ্য টিটো গণমাধ্যমকে বলেন, সীতাকুণ্ডে ইয়াবাসহ গ্রেফতার চার যুবক জিটিভির কেউ নন। গাড়ির প্রকৃত মালিক কে তা খুঁজে বের করার জন্য পুলিশের প্রতি অনুরোধ জানাচ্ছি।

পাঠকের মতামত

লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে কক্সবাজারের অধিকাংশ বেসরকারি হাসপাতাল

কক্সবাজারে লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে অধিকাংশ বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। জেলার তালিকাভুক্ত ১৮০টি ...

পালংখালীর ১নং ওয়ার্ডে ইউপি সদস্য পদে সিরাজের প্রার্থিতা ঘোষণা, দোয়া ও সমর্থন কামনা

কক্সবাজারের সীমান্তঘেঁষা উখিয়া উপজেলার ৫নং পালংখালী ইউনিয়ন পরিষদের ১নং (কাস্টমস) ওয়ার্ড থেকে আসন্ন ইউনিয়ন পরিষদ ...

অষ্টাদশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষায় সিভিল জজ হলেন উখিয়ার রিদুয়ান

অষ্টাদশ বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষায় সিভিল জজ/জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন কক্সবাজারের উখিয়া উপজেলার ...