প্রকাশিত: ১৪/০৯/২০১৯ ৩:০৩ পিএম

চট্টগ্রামে গ্রেপ্তার তিন রোহিঙ্গাকে জাল জন্ম সনদ ও নাগরিকত্ব সনদে বাংলাদেশি পাসপোর্ট দেয়ার অভিযোগ উঠেছে। নোয়াখালী আঞ্চলিক পাসপোর্ট অফিসের কর্মকর্তা, পুলিশ ছাড়াও স্থানীয় জনপ্রতিনিধিদের কেউ কেউ এ জালিয়াত চক্রের সঙ্গে জড়িত বলে জানা গেছে। তদন্ত শেষে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার কথা জানায় পুলিশ।

চট্টগ্রামের আকবরশাহ এলাকা থেকে ৫ সেপ্টেম্বর বাংলাদেশি পাসপোর্টসহ তিন রোহিঙ্গাকে গ্রেপ্তার করে পুলিশ। জিজ্ঞাসাবাদে তারা জানায়, দালালের মাধ্যমে নোয়াখালী আঞ্চলিক অফিস থেকে পাসপোর্ট সংগ্রহ করে তারা।

এ ঘটনায় ক্ষুব্ধ সাধারণ মানুষ অভিযোগ করেন, কাগজপত্র ঠিক থাকার পরও দালাল ছাড়া নোয়াখালী পাসপোর্ট অফিসে কোনো কাজ হয় না। অথচ রোহিঙ্গারা বাংলাদেশি পাসপোর্ট হাতিয়ে নিচ্ছে।

এ ঘটনার তদন্ত চলছে, দোষীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়ার কথা জানান কর্মকর্তারা।

নোয়াখালী আঞ্চলিক পাসপোর্ট অফিসে দালাল, ঘুষ ও দুর্নীতিমুক্ত সেবা নিশ্চিতে কার্যকর পদক্ষেপ নেয়ার দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা।

পাঠকের মতামত

লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে কক্সবাজারের অধিকাংশ বেসরকারি হাসপাতাল

কক্সবাজারে লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে অধিকাংশ বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। জেলার তালিকাভুক্ত ১৮০টি ...

পালংখালীর ১নং ওয়ার্ডে ইউপি সদস্য পদে সিরাজের প্রার্থিতা ঘোষণা, দোয়া ও সমর্থন কামনা

কক্সবাজারের সীমান্তঘেঁষা উখিয়া উপজেলার ৫নং পালংখালী ইউনিয়ন পরিষদের ১নং (কাস্টমস) ওয়ার্ড থেকে আসন্ন ইউনিয়ন পরিষদ ...

অষ্টাদশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষায় সিভিল জজ হলেন উখিয়ার রিদুয়ান

অষ্টাদশ বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষায় সিভিল জজ/জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন কক্সবাজারের উখিয়া উপজেলার ...