প্রকাশিত: ১৭/০৫/২০১৬ ১০:১৪ পিএম

pic 2~1মাহমুদুল হক বাবুল, উখিয়া ::

উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়ন আওয়ামীলীগের বর্ধিত সভা  মঙ্গল বিকালে জালিয়াপালং ইউনিয়ন পরিষদের মিলনায়তনে অনুষ্টিত হয়েছে। নেতা কর্মীরা অভিযোগ করে বলেন, বর্ধিত সভায় আওয়ামীলীগের অঙ্গ সংগঠনের  বেশির ভাগ নেতা কর্মীদের  সভায় ডাকা হয় নাই। যার ফলে আওয়ামীলীগের মনোনীত চেয়ারম্যান প্রার্থী এস এম ছৈয়দ আলম নেতা কর্মীদের বক্তব্য শুনার পর তিনি বক্তব্য দিতে উড়লে নেতা কর্মীরা  হৈ ছৈ শুরু করলে  তিনি এক ফাকে বক্তব্য না দিয়ে দ্রুত সভাস্থল ত্যাগ করে চলে যান। জানা গেছে, জালিয়াপালং ইউনিয়ন আওয়ামীলীগের মধ্যে বিরোধ সৃষ্টি হয়েছে। যার ফলে গতকাল মঙ্গলবার বিকালের সভায় বেশির ভাগ নেতা কর্মীরা অনুপস্থিত ছিলেন। বক্তারা বলেছেন, যে ভাবে কাজ করতে হয় সেই ভাবে কাজ না করলে জালিয়াপালং ইউনিয়নে নৌকার ভরাডুবি হবে। উক্ত বর্ধিত সভায় বক্তব্য রাখেন, জালিয়াপালং ইউনিয়ন আওয়ামীগের সাধারন সম্পাদক এড, রাসেল, উপজেলা আওয়ামীলীগের সদস্য  খাইরুল আমিন, মোস্তাক আহম্মদ, শহিদুল্লাহ কায়সার, আবুল কাশেম বাবুল, যুবলীগ সভাপতি ফরিদুল আলম প্রমূখ।

পাঠকের মতামত

কক্সবাজারে পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকের ওপর ছাত্রদল নেতার হামলা

কক্সবাজারে পেশাগত দায়িত্ব পালনকালে এক সাংবাদিকের ওপর হামলা, হেনস্তা ও ছিনতাইয়ের অভিযোগ উঠেছে ছাত্রদলের এক ...

টেকনাফে অভিযানের পরও থেমে নেই মানবপাচার গা ঢাকা দিচ্ছে কিছু পাচারকারী

তোফায়েল আহমদ, কক্সবাজার:: কক্সবাজারের টেকনাফ রোহিঙ্গা ক্যাম্পসংলগ্ন পাহাড়ে মানবপাচারকারী সশস্ত্র দুর্বৃত্তের গুলিতে সেনা সদস্য তিতাস ...