ডেস্ক নিউজ
প্রকাশিত: ২৬/০২/২০২৫ ৮:২২ এএম , আপডেট: ২৬/০২/২০২৫ ৮:২৪ এএম

বেলাল আজাদ:
কক্সবাজারের উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের চৌকিদার আবু ছিদ্দিকের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করা হয়েছে। ২৫ ফেব্রুয়ারী কক্সবাজারের বিজ্ঞ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৩ এ (সি.পি-৪০/২৫, ধারা: নারী ও শিশু নির্যাতন দমন আইনের ১১/গ) মামলাটি দায়ের করেন তার ২য় স্ত্রী রোকেয়া বেগম। ট্রাইব্যুনালের মাননীয় বিচারক মামলাটি আমলে নিয়ে উখিয়া উপজেলা সমাজসেবা কর্মকর্তা কে তদন্ত পূর্বক প্রতিবেদন দাখিলের আদেশ প্রদান করেছেন।

জানা যায়, জালিয়াপালং ইউনিয়ন পরিষদের ৪ নং ওয়ার্ডের চৌকিদার আবু ছিদ্দিক স্থানীয় ডেইলপাড়াস্থ আশ্রয়ন কেন্দ্রে (টিনপাড়ার) বাসিন্দা জনৈক আব্দুর রশিদের পূত্র। নিরক্ষর চৌকিদার আবু ছিদ্দিক ইতিপূর্বেও একটি ধর্ষণ (নারী ও নির্যাতন নং-১৫০১/২০১৬) মামলায় দীর্ঘ দিন কারাভোগ করেছিল। তার বিরুদ্ধে নারী কেলেংকারী, মানবপাচার ও সাধারণ মানুষকে হয়রানী করার বহু অভিযোগ রয়েছে। বাদী পক্ষের বিজ্ঞ আইনজীবী এডভোকেট মহি উদ্দিন খান জানান, চৌকিদার আবু ছিদ্দিকের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রমাণিত হলে সর্বোচ্চ ৩ বছর পর্যন্ত সশ্রম কারাদণ্ড সহ অর্থ দন্ড হতে পারে।

পাঠকের মতামত

প্রথম স্ত্রীকে নিয়ে মালয়েশিয়ায় স্বামী, ক্ষোভে বাড়ি গুঁড়িয়ে দিলেন দ্বিতীয় স্ত্রী

প্রথম স্ত্রীকে রেখে দীর্ঘদিন ধরে মালয়েশিয়ায় ছিলেন রফিউদ্দিন। এরই মধ্যে তার প্রথম স্ত্রী অন্য এক ...

কক্সবাজার লাইট হাউস দারুল উলুম মাদ্রাসা ও জামে মসজিদ দখলের ষড়যন্ত্রের অভিযোগ

কক্সবাজার পৌরসভাধীন কলাতলি লাইট হাউজ এলাকাস্থ দারুল উলুম লাইট হাউস মাদ্রাসার পরিচালনা, মার্কেট ও মসজিদের ...

রামুতে সূর্যের হাসির চিকিৎসা ক্যাম্প উদ্বোধন করলেন এমপি লুৎফুর রহমান কাজল

কক্সবাজারের রামুতে অন্তর্ভুক্তিমূলক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসাসেবা ক্যাম্প পরিচালনা করেছে সূর্যের হাসি ক্লিনিক। ...

উখিয়া ভূমি অফিসের বাউন্ডারি নির্মাণে অনিয়মের অভিযোগ, স্থানীয়দের বাধায় কাজ বন্ধ

কক্সবাজারের উখিয়া উপজেলা ভূমি অফিসের বাউন্ডারি ওয়াল নির্মাণকাজে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার ...
Single Page Footer