স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২২/০৭/২০২৩ ৬:৫২ পিএম

জিম্বাবুয়েতে জিম-আফ্রো টি-টেন লিগে মাঠ মাতচ্ছেন বাংলাদেশ ক্রিকেটের দুই তারকা মুশফিকুর রহিম ও তাসকিন আহমেদ। তবে জার্সিতে জুয়া বা বেটিং সাইটের বিজ্ঞাপন ঢেকে খেলতে নেমে বেশি প্রশংসায় ভাসছেন এই দুই তারকা ক্রিকেটার।

আসর শুরুর দ্বিতীয় দিনের তৃতীয় ম্যাচে শুক্রবার (২১ জুলাই) মুখোমুখি হন বাংলাদেশ ক্রিকেটের দুই তারকা মুশফিকুর রহিম ও তাসকিন আহমেদ। এ সময় জার্সিতে থাকা জুয়ার বিজ্ঞাপন ঢেকে মাঠে নামনে দুই টাইগার ক্রিকেটার।

শুক্রবার বাংলাদেশ সময় রাতে মুখোমুখি হয় মুশফিক ও তাসকিনের দল জোবার্গ বাফেলো ও বুলাওয়ে ব্রেভস। তাসকিনের বুলাওয়ের বিপক্ষে আগে ব্যাটিং করে মুশফিকের জোবাগ। বোলিংয়ের সময় দেখা যায়, জার্সিতে জুয়ার বিজ্ঞাপন কালো কালিতে মুছে দিয়েছেন তাসকিন।

আবার জোবার্গের হয়ে মুশফিক যখন ব্যাটিংয়ে আসেন, তখনও দেখা যায় এই উইকেটকিপারের জার্সিতেও একই অবস্থা। বিষয়টি ক্রিকেট ভক্তদের নজর কাড়ে। সামাজিক মাধ্যমে মুশফিক ও তাসকিনের প্রশংসা করে পোস্ট দিতে দেখা যায় অনেককে।

একই সঙ্গে দুর্দান্ত পারফরম্যান্সেও ম্যাচের সব আলো নিজেদের দিকে কেড়ে নেন বাংলাদেশের দুই তারকা ক্রিকেটার। তাসকিনের গতির ঝড়ের পর মুশফিকের ঝোড়ো ব্যাটিং দেখেছে জিম আফ্রো টি-টেন লিগ।

ম্যাচে ২ ওভার বল করে মাত্র ১১ রান দিয়ে তিন উইকেট শিকার করেন তাসকিন। নিজের প্রথম ওভারে কোনো উইকেট না পেলেও খরচ করেন মাত্র ৫ রান। তবে দ্বিতীয় ওভারে ভয়ঙ্কর রূপ ধারণ করেন ডানহাতি এই ফাস্ট বোলার।

জোবার্গের অধিনায়ক মোহাম্মদ হাফিজকে সাজঘরে ফেরান তিনি। পঞ্চম ও ষষ্ঠ বলে ইংল্যান্ডের রবি বোপারা এবং দক্ষিণ আফ্রিকার ডেলানোকে আউট করেন।

তবে তাসকিনের গতির ঝড়োর পর শুরু হয় মুশফিকের তাণ্ডব। জোবার্গের হয়ে অনবদ্য এক ইনিংস খেলেছেন বাংলাদেশের অভিজ্ঞ এই ব্যাটার। দলের হয়ে সর্বোচ্চ রানের ইংনিস খেলেন তিনি। মাত্র ২৩ বলে করেন ৪৬ রান। স্ট্রাইক রেট সমান দুইশ। ইংনিসে কোনো ছক্কা না থাকলেও ৮টি বাউন্ডারি হাঁকান মুশফিক।

তার অনবদ্য ব্যাটিংয়ে ৭ উইকেটে ১০৫ রানের চ্যালেঞ্জিং পুঁজি পায় জোবার্গ। ৯৫ রানের থামে বুলাওয়ের ইনিংস। ফলে তাসকিনের দলকে ১০ রানে হারায় মুশফিকের দল। তবে জয় ছাপিয়ে আলোচনায় আসে মুশফিক-তাসকিনের জার্সিতে জুয়া কোম্পানির নাম ঢেকে রাখা বিষয়টি।

পাঠকের মতামত

নেইমারের সমালোচকদের উদ্দেশ্যে কড়া বার্তা: 'নিজেদের চরকায় তেল দিন'

নেইমারের সমালোচকদের উদ্দেশ্যে কড়া বার্তা: ‘নিজেদের চরকায় তেল দিন’

বিশ্বকাপ থেকে ব্রাজিলের বিদায়ের পর নেইমার জুনিয়রের মাঠের বাইরের কর্মকাণ্ড নিয়ে আলোচনা বৃদ্ধি পায়। ব্রাজিলিয়ান ...

গোল্ডেন বুট এমবাপ্পের, বল-গ্লাভ স্পেনের, ‘সিলভার বল’ যাচ্ছে মেসির ভাগে

ফিফা বিশ্বকাপ ২০২৬- এর শিরোপা জয়ের পাশাপাশি ব্যক্তিগত পুরস্কারেও দাপট দেখিয়েছে নতুন চ্যাম্পিয়ন স্পেন। টুর্নামেন্টসেরা ...

ইসরায়েলকে হারানোর ম্যাচের আয় ফিলিস্তিনিদের দিল নরওয়ে

ফুটবল মাঠে দারুণ পারফরম্যান্সের পাশাপাশি মানবিকতার গড়েছে নরওয়ে। বিশ্বকাপ বাছাইপর্বে ইসরায়েলের বিপক্ষে ম্যাচের টিকিট বিক্রির ...

বিশ্বকাপে নতুন ইতিহাস গড়লেন মেসি

বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নেমেই নতুন ইতিহাস গড়লেন আর্জেন্টিনা অধিনায়ক লিওনেল মেসি। বিশ্বকাপের সেমিফাইনালে ...
Single Page Footer