প্রকাশিত: ১০/১০/২০১৭ ১২:৫৭ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ১২:২৭ পিএম

প্রেস বিজ্ঞপ্তি::
আমীরে জামায়াত জনাব মকবুল আহমাদ, সেক্রেটারি জেনারেল ডাক্তার শফিকুর রহমান, নায়েবে আ্মীর অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, চট্টগ্রাম মহানগরীর আমীর মাওলানা মোহাম্মদ শাহাজাহান, চট্টগ্রাম মহানগরী সেক্রেটারি নজরুল ইসলাম, চট্টগ্রাম দক্ষিন জেলা আমীর জাফর সাদেককে অন্যায়ভাবে গ্রেপ্তারের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জামায়াতে ইসলামী কক্সবাজার শহর। ১০ আক্টোবর মঙ্গলবার সকালে জামায়াত-শিবির নেতৃবৃন্দের নেতৃত্বে অনুষ্ঠিত বিক্ষোভ মিছিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিন করে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

সমাবেশে নেতৃবৃন্দ বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী একটি নিয়মতান্ত্রিক, গণতান্ত্রিক, আইনানুগ রাজনৈতিক দল। জামায়াতে ইসলামী তার দলীয় কর্মসূচী পরিচালনায় দেশের আইন, সংবিধান ও প্রচলিত নিয়ম অনুসরণ করে চলে। ঘরোয়া বৈঠক চলাকালে পুলিশ অন্যায়ভাবে দলের আমীরসহ কেন্দ্রীয় নেতৃব্ন্দৃকে গ্রেফতার করে। আমরা সরকারের এ অন্যায় ন্যক্কারজনক ভূমিকার নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
তারা বলেন, অবৈধ সরকার নিজেদের ব্যর্থতাকে আড়াল করতে অন্যায়ভাবে গ্রেফতার করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমিরসহ শীর্ষ নেতৃবৃন্দকে। সরকার জামায়াতে ইসলামীকে নিজেদের প্রধান প্রতিপক্ষ মনে করে তাদের নেতৃত্বশুন্য করার ঘৃন্য পায়তারা মেতে উঠেছে। রাজনৈতিক শিষ্টাচার বহিঃর্ভূূত এ গ্রেপ্তার কোন ভাবেই গ্রহণযোগ্য নয়। গণতন্ত্রের শত্রু এ সরকার পরিকল্পিত ভাবে দেশকে অস্থিতিশীল করে রাজনৈতিক ফায়দা হাসিল করতে চায়। এ সরকার ক্ষমতায় আসার পর থেকেই পরিকল্পিতভাবে জামায়াত নেতৃবৃন্দকে মিথ্যা মামলায় জড়িয়ে বিচারের নামে ফাঁসি দিয়ে হত্যা করেছে। তারই ধারাবাহিকতায় আজ জামায়াত নেতৃবৃন্দকে গ্রেফতার করা হলো। কিন্তু জামায়াত নেতৃবৃন্দকে আটক করে দলের অগ্রগতি স্তব্ধ করা যাবে না। সমাবেশ থেকে অবিলম্বে আমীরে জামায়াতসহ গ্রেফতারকৃত সকল নেতৃবৃন্দের নিঃশর্ত মুক্তি দাবী জানানো হয় ।

পাঠকের মতামত

উখিয়া ভূমি অফিসের বাউন্ডারি নির্মাণে অনিয়মের অভিযোগ, স্থানীয়দের বাধায় কাজ বন্ধ

কক্সবাজারের উখিয়া উপজেলা ভূমি অফিসের বাউন্ডারি ওয়াল নির্মাণকাজে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার ...

মাদক উদ্ধার ও সাহসিকতায় সম্মাননা পেলেন ওসি মোহাম্মদ আলী

সর্বোচ্চ মাদক উদ্ধার এবং সাহসিকতাপূর্ণ কাজের স্বীকৃতিস্বরূপ সম্মাননা পেয়েছেন কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ...

অপহৃত শিশুকে নির্যাতনের ভিডিও ভাইরাল, ক্যাম্প থেকে রোহিঙ্গা যুবক গ্রেপ্তার

অপহৃত এক শিশুকে ছুরি দেখিয়ে ভয়ভীতি দেখানোর ঘটনায় কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প থেকে জকরিয়া (৩০) ...

টেকনাফে ইউনিয়ন বিভাজন নিয়ে প্রতিবেদন করায় , সাংবাদিক টিপুর বিরুদ্ধে মামলা

টেকনাফের ইউনিয়ন বিভাজন নিয়ে গত ১৭জুলাই থেকে প্রিন্ট ও অনলাইন মিডিয়াসহ বিভিন্ন সংবাদ মাধ্যমে ধারাবাহিক ...
Single Page Footer