প্রকাশিত: ২৬/১০/২০১৬ ৭:০৬ এএম

md_islamশাহিদ মোস্তফা শাহিদ, কক্সবাজার সদর
কক্সবাজার সদরের ঈদগাঁওতে জামাইয়ের বহুমুখী অত্যাচারে ঘরছাড়া হয়েছে শ^শুর। সংঘটিত ঘটনায় তার পরিবার জীবনের নিরাপত্তা চেয়ে প্রশাসনের দ্বারস্থ হয়েছে। চাঞ্চল্যকর এ ঘটনাটি ঘটেছে বর্ণিত ইউনিয়নের পশ্চিম ভাদিতলা গ্রামে। অভিযোগে জানা যায়, পাশর্^বর্তী ইউনিয়ন চৌফলদন্ডী হায়দার পাড়া এলাকার ফরিদুল আলমের পুত্র আলী হোছন জাহেদের সাথে ২০১২ সালে মোঃ ইসলামের মেয়ের বিয়ে হয়। বিয়ের পর থেকে সংসার চালাতে বিভিন্ন ঝামেলা পোহাতে হত মেয়ের জামাই জাহেদকে। মানবিক ও মেয়ের ভবিষ্যত চিন্তা করে মোঃ ইসলাম ভিক্ষাবৃত্তি করে তার বাড়ীতে একটি ঘর নির্মাণ করে দেন। এ ঘরেও দীর্ঘদিন বসবাস করে আসার পর অন্যত্রে চলে যাওয়ার বাহানা দিয়ে ঐ জমিটি তার দাবী করে জবর দখলের অপচেষ্টা চালায়। প্রতিনিয়ত পিতা-মাতা ও স্ত্রীকে অকথ্য ভাষায় গালি-গালাজ, মারধর, হাকাবকা করে আসছিল। তারই অংশ বিশেষ গত ২০ অক্টোবর সকাল সাড়ে ১০টার দিকে একই কায়দায় বসতভিটায় টেংরা বেড়া দেওয়ার চেষ্টা করলে শ^শুর ইসলাম এতে বাঁধা দেওয়ায় তাকে উপর্যুপরী মারধর করে প্রকাশ্যে হুমকি-ধমকি দিতে থাকে। এমনকি জমি না দিলে খুন-খারাপির মত অপকর্ম এবং মিথ্যা মামলা দিয়ে হয়রানির হুমকি দেয় জামাই জাহেদ। এ ঘটনায় ইসলামের পুত্র করিম উল্লাহ বাদী হয়ে কক্সবাজার সদর মডেল থানায় একটি সাধারণ ডায়েরী লিপিবদ্ধ করে যার নং ১১৬০। এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে ব্যাপক চাঞ্চল্য ও মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। এ ব্যাপারে বাদী করিম উল্লাহর সাথে যোগাযোগ করা হলে তিনি পিতাকে হয়রানি ও অত্যাচার করার অভিযোগে ভগ্নিপতি আলী হোসেন জাহেদের বিরুদ্ধে জিডি করেছেন বলে জানান এবং তার অব্যাহত হুমকির কারণে অন্য এক আত্মীয়ের বাড়ীতে অবস্থান করছেন পিতা।

—-

পাঠকের মতামত

অর্থাভাবে থেমে যায়নি চিকিৎসা, অসহায় প্রসূতির পাশে মানবিক চিকিৎসক উখিয়ার রুমি

আবারও মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করলেন কক্সবাজারের চিকিৎসক ডা. আরিফা মেহের রুমি। সংকটাপন্ন এক প্রসূতির পাশে ...

হলদিয়া পালংয়ের প্রশাসক পদে আলোচনায় এম. মনজুর আলম

রাজনৈতিক ত্যাগ, আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা এবং জনপ্রতিনিধি হিসেবে জনসম্পৃক্ততার কারণে কক্সবাজারের উখিয়া উপজেলার হলদিয়া পালং ...

বোমা আতঙ্কে ট্রেনের যাত্রা বন্ধ, তল্লাশিতে মিলল ৬৭০০ পিস ইয়াবা

বোমাসদৃশ বস্তু থাকার সন্দেহে থামানো হয়েছিল কক্সবাজার থেকে ঢাকাগামী কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের যাত্রা। পরে ট্রেনটির ...

উখিয়ায় মাদকবিরোধের জেরে দুই পক্ষের গোলাগুলি, অস্ত্র-কার্তুজসহ গ্রেপ্তার ৪

কক্সবাজারের উখিয়ার পালংখালীতে দুই পক্ষের মধ্যে প্রায় ৩০ মিনিট ধরে গোলাগুলির ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে ...