উখিয়া নিউজ ডটকম
প্রকাশিত: ৩১/১২/২০২৩ ৩:৪৪ পিএম
ফাইল ছবি

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানের লক্ষ্যে কক্সবাজারে ৩৪ বিজিবি ১৭ প্লাটুন বিজিবি মোতায়েন করেছে। মহেশখালী, কক্সবাজার সদর এবং ঈদগাঁও উপজেলায় এসব প্লাটুন মোতায়েন করা হয়।

রোববার (৩১ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টায় বিষয়টি নিশ্চিত করেছেন ৩৪ বিজিবির অধিনায়ক কর্নেল মোহাম্মদ সাইফুল ইসলাম চৌধুরী।

তিনি জানান, দ্বাদশ জাতীয় নির্বাচনে নির্বাচন কমিশন এবং বেসামরিক প্রশাসনকে সহায়তার জন্য ২৯ ডিসেম্বর থেকে কক্সবাজার রিজিয়নের অধিনস্থ কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) হতে ১৭ প্লাটুন বিজিবি মহেশখালী, কক্সবাজার সদর এবং ঈদগাঁও উপজেলায় মোতায়েন করা হয়েছে।

কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) এর দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকা ঝুকিপূর্ণ ও রোহিঙ্গা অধ্যুষিত এলাকা হওয়া সত্ত্বেও সীমান্ত সুরক্ষার পাশাপাশি এ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানের লক্ষ্যে বিজিবি মোতায়েন করা হয়েছে।

বর্তমানে বিজিবি টহল দল বিভিন্ন ভোট কেন্দ্র সমূহে রেকি কার্যক্রম পরিচালনা করছে বলেও জানান বিজিবির এই কর্মকর্তা।

পাঠকের মতামত

ইনানীতে রিসোর্টে আগুন: মালিক ও ম্যানেজারসহ ২৩ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ১

কক্সবাজারের উখিয়ার ইনানীর পাটোয়ারটেক এলাকার টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০ পর্যটকের মৃত্যুর ঘটনায় চারজনের নাম ...

উখিয়ার শ্মশানভূমি নিয়ে বিতর্কসরকারি রেকর্ড ও আদালতের নথি সামনে এনে পরিচালনা পরিষদের বক্তব্য

কক্সবাজারের উখিয়া সদরের দারোগা বাজার কেন্দ্রীয় মহাশ্মশানের সীমানাপ্রাচীর ভাঙচুর ও জমির মালিকানা নিয়ে দীর্ঘদিনের বিরোধের ...

চলে গেলেন ঢাবি-জবি-ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীসহ পরিবারের ৬ জন

কক্সবাজারের উখিয়ার ইনানীতে একটি রিসোর্টে অগ্নিকাণ্ডে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চীনা ভাষা ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থী নাফিজ ...