প্রকাশিত: ২৬/০৭/২০১৬ ৯:২০ পিএম

2016_07_26_17_39_47_V9UygNXrULnZ6MQgWyAIoYV1lAHHrS_originalদিনাজপুর: জঙ্গি তালিকায় নাম আছে জানিয়ে র‌্যাব পরিচয় দিয়ে মো. আব্দুস ছালাম (৫০) নামে বীরগঞ্জের এক ইউপি সদস্যের কাছে মুঠোফোনে টাকা দাবি করা হয়েছে। তিনি উপজেলার শতগ্রাম ইউনিয়নের কাশিমনগর গ্রামের মৃত জমসের আলীর ছেলে এবং ওই ইউনিয়নের ৯নং ওয়ার্ডের সদস্য।

মঙ্গলবার (২৬ জুলাই) দুপুর ১২টায় এ ব্যাপারে বীরগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।

ইউপি সদ্যস্য আব্দুস ছালাম জানান, সোমবার রাত ৯টা ৫৫মিনিটে একটি অচেনা মোবাইল নম্বর থেকে নিজেকে র‌্যাব-১৩ এর অফিসার রাসেল পরিচয় দিয়ে কোনো এক ব্যক্তি বলেন, আমার নামসহ এই এলাকার আমার পরিচিত আরো পাঁচজনের নাম জঙ্গি তালিকায় রয়েছে। ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে কথা বলে তালিকা হতে নামগুলি বাদ দেয়া যাবে। এতে কিছু টাকা খরচ হবে।

টাকার কথা উল্লেখ না করে ওই ব্যক্তি আরো বলেন, ‘আপনারা আলোচনা করে আমাকে জানাবেন। টাকা বিকাশ করে পাঠাতে হবে। যেহেতু আপনাদের নাম জঙ্গি তালিকায় রয়েছে সে কারণে আপনারা এখানে আসতে পারবেন না।’

বীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু আককাছ আহম্মদ বিষয়টি নিশ্চিত করে জানান, এব্যাপারে আব্দুস ছালাম থানায় একটি জিডি করেছেন। বিষয়টি তদন্ত করে প্রকৃত রহস্য উদঘাটন করা হবে।

বাংলামেইল২৪

পাঠকের মতামত

ফিল্ড ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনায় ২ সেনাসদস্য নিহত

চট্টগ্রামের হাটহাজারীতে ফিল্ড ফায়ারিং অনুশীলন চলাকালে ট্যাংক থেকে গোলাবর্ষণের সময় আকস্মিক দুর্ঘটনায় বাংলাদেশ সেনাবাহিনীর দুই ...

আনন্দবাজারের প্রতিবেদনহাসিনাকে প্রত্যর্পণ করা হবে না, ঢাকাকে জানাল ভারত

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রত্যর্পণ করবে না এবং তিনি দেশে ফিরে গ্রেপ্তার হলে তার নিরাপত্তা ...

রোহিঙ্গা সংকট আঞ্চলিক নিরাপত্তার জন্য হুমকি: স্বরাষ্ট্রমন্ত্রী

রোহিঙ্গা সংকটকে আঞ্চলিক নিরাপত্তার জন্য বড় ধরনের হুমকি হিসেবে উল্লেখ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। রোববার ...

ইয়াবা পাচার ঠেকাতে এআই

ইয়াবা পাচার ঠেকাতে এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) প্রযুক্তি ব্যবহারের উদ্যোগ নিয়েছে পুলিশ। মিয়ানমার সীমান্ত সিলগালা করতে ...
Single Page Footer